আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নয়াপল্টনে গণসমাবেশ করবে বিএনপি: মির্জা ফখরুল

নয়াপল্টনে গণসমাবেশ করবে বিএনপি: মির্জা ফখরুল

ছবি: এলএবাংলাটাইমস

আগামী ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে গণসমাবেশ সফল করতে সার্বিক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ঢাকা বিভাগের জেলাগুলোর সঙ্গে বৈঠক করে দিকনির্দেশনা দিচ্ছেন দলের হাইকমান্ড। সমাবেশ সার্থকের জন্য গঠিত উপ-কমিটিগুলো প্রতিদিন প্রস্তুতি সভা করছেন।

নেতারা বলছেন,সোহরাওয়ার্দী উদ্যানে তারা সমাবেশ করবেন না। অনুমতি না দিলেও নয়াপল্টনেই সমাবেশ করবেন। নয়াপল্টনে যাতে নির্বিঘ্নে সমাবেশ করতে পারে সেজন্য সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে সরকারকে আহবান জানিয়েছে দলটি। 

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে বলেছেন, বিভাগীয় শেষ সমাবেশ ঢাকায়, নয়াপল্টনেই ১০ তারিখে সমাবেশ করব। সোহরাওয়ার্দী উদ্যান আমরা চাইনি। সরকারকে পরিষ্কার করে বলতে চাই, ডিএমপি কমিশনারসহ সবাইকে,কোনো ঝামেলা না করে এ সমাবেশ যাতে করতে পারি,এ ব্যবস্থা আপনারা করবেন।

তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলছি, আপনাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করুন। জনগণের ভাষা বুঝে নয়াপল্টনে সমাবেশ করার সব ব্যবস্থা নিন। ঢাকায় ১০ ডিসেম্বর শান্তিপুর্ণ সমাবেশ করার সব ব্যবস্থা করুন। সোহরাওয়ার্দীতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না। চারদিকে দেয়াল দিয়ে ঘেরা। একটা মাত্র গেট। এখন নয়াপল্টনে সমাবেশের ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব আপনাদের; না হলে সব দায়-দায়িত্ব আপনাদের।

দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, অনুমতি না পেলেও আগামী ১০ ডিসেম্বর বিএনপি নয়াপল্টনেই সমাবেশ করবে। মানুষের অধিকার পুনরুদ্ধারের জন্য নয়াপল্টনেই আমাদের সমাবেশ করা উচিত এবং আমরা সেখানেই সমাবেশ করবো।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত