আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

সমাবেশ থেকে বিএনপির ৭ এমপির পদত্যাগের ঘোষণা

সমাবেশ থেকে বিএনপির ৭ এমপির পদত্যাগের ঘোষণা

সরকার হঠাতে চলমান আন্দোলনকে বেগবান করতে দলীয় সিদ্ধান্তে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির সাত এমপিরা। আজ শনিবার রাজধানীর গোলাপবাগের গণসমাবেশ থেকে এই ঘোষণা দেন তারা। এর আগে দলের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।

সংসদে বিএনপির সাতজন এমপি রয়েছেন, এদের মধ্যে একজন সংরক্ষিত নারী আসনের এমপি। এই সাত এমপি হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুনুর রশীদ, বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনে রুমিন ফারহানা।

গণসমাবেশে বক্তব্য দেওয়ার সময় পদত্যাগের কথা জানিয়েছেন বগুড়া-৬ আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ। এদিকে সমাবেশে সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারহানা বলেন, আমরা ইতোমধ্যে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। আগামীকাল হাতে হাতে পৌঁছে দেব।

এ ছাড়া সমাবেশে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, ‘এই সরকারের অধীনেও নির্বাচনে গিয়ে আমরা দেখতে চেয়েছিলাম হয়তো তাদের বোধোদয় হবে। তারা মানুষকে গণতন্ত্রের ভাষায় মূল্যায়ন করবে। কিন্তু সেই ভাষায় মূল্যায়ন করেনি। আপনারা দেখেছেন, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষকে পাখির মতো গুলি করছে।

তিনি আরও বলেন, ‘যেই গণতন্ত্রের জন্য মানুষ যুদ্ধ করেছিল, জীবন দিয়েছিল, দেশকে স্বাধীন করেছিল, সেই স্বাধীনতাকে খর্ব করেছে। এরই মধ্যে আপনারা দেখেছেন, বুধবার আমাদের পার্টি অফিসের সামনে আমাদের নেতাকে গুলি করে। আমাদের চাওয়া ছিল, ১৭ কোটি মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়া। সরকার কোনো কিছুকে তোয়াক্কা করেনি। আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী মেনে নিয়ে অবৈধ সংসদ থেকে পদত্যাগ করলাম।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত