মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া
নিখোঁজ বিএনপি নেতা সুমনের বাসায় মার্কিন রাষ্ট্রদূত
২০১৩ সালে নিখোঁজ হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গেলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। আজ বুধবার সকাল ৯টা ৫ মিনিটে রাজধানীর শাহীনবাগে সুমনের বাসায় তিনি প্রবেশ করেন। প্রায় ২৫ মিনিট তিনি সেখানে অবস্থান করেন। এরপর তিনি ওই বাসা থেকে বেরিয়ে যান। তবে এ সময় তিনি সংবাদমাধ্যমকে কোনো কথা বলেননি। সুমনের পরিবার থেকেও কিছু বলা হয়নি। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ডেস্কের অফিসার লিকা জনসন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
নিউজ ডেক্স
শেয়ার করুন