আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

জিল্লুর রহমানের বাড়িতে পুলিশ, ২২ নাগরিকের উদ্বেগ

জিল্লুর রহমানের বাড়িতে পুলিশ, ২২ নাগরিকের উদ্বেগ

টক শো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের পৈতৃক বাড়িতে পুলিশ গিয়ে তথ্য সংগ্রহের নামে ‘ভয় দেখানোর’ যে অভিযোগ উঠেছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ২২ জন নাগরিক। রোববার এক বিবৃতিতে তাঁরা বলেছেন, জিল্লুর রহমান ফেসবুক স্ট্যাটাসে ভয় দেখানোর যে অভিযোগ তুলেছেন, সে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ঘটনার সত্যতা সাপেক্ষে দায়ী ব্যক্তিদের আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিক জিল্লুর রহমানের মতো একজন সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে এমন ঘটনা অনভিপ্রেত ও উদ্বেগজনক। সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী, আইনের ব্যত্যয় ঘটিয়ে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না, যাতে কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে। এ অবস্থায় জিল্লুর রহমানের করা ওই অভিযোগ জনমনে একধরনের ভীতি ও শঙ্কার সৃষ্টি করে। বিজয়ের মাসে স্বাধীন বাংলাদেশের একজন নাগরিকের করা এমন অভিযোগ জনমনে এই আশঙ্কারও উদ্রেক করে যে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ক্রমে সংকুচিত হচ্ছে কি না, যা সার্বিকভাবে নাগরিক অংশগ্রহণমূলক ও অধিকারভিত্তিক বাংলাদেশের টেকসই অগ্রগতিকে চরমভাবে বাধাগ্রস্ত করতে পারে।

২২ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে জিল্লুর রহমান বলেছেন, পুলিশ তথ্য সংগ্রহের জন্য শরীয়তপুরে তাঁর পৈতৃক বাড়িতে গেছে। তিনি ঢাকায় থাকেন, তাঁর একটি অফিসও রয়েছে। কোনো তথ্য দরকার হলে পুলিশ সদস্যরা সরাসরি তাঁর কাছে যেতে পারতেন বা তাঁকে টেলিফোন করতে পারতেন। তারপরও তাঁরা তাঁর পৈতৃক বাড়িতে গেছেন। তাঁকে, তাঁর পরিবার ও প্রতিবেশীদের ভয় দেখানোর জন্য এটা করা হয়েছে বলে মনে করেন তিনি।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন- অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, অধ্যাপক ড. আসিফ নজরুল, অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, মানবাধিকার কর্মী ও আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নুর খান লিটন, লেখক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অধ্যাপক ড. শামীমা সুলতানা, পরিবেশ ও জলবায়ু নীতি বিশ্লেষক এম জাকির হোসেন খান, অধ্যাপক কামরুন্নেসা খন্দকার, কথাসাহিত্যিক ও সাংবাদিক মা‌‌হবুব মোর্শেদ, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক ড. মারুফ মল্লিক, প্রকৌশলী ও টেকসই উন্নয়ন বিষয়ক লেখক ফয়েজ আহমদ তৈয়্যব, সায়েন্টিফিক বাংলাদেশ এর সম্পাদক ড. মুনির উদ্দিন আহমেদ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএসএ'র বাংলাদেশ ও পাকিস্তান বিষয়ক বিশেষজ্ঞ সুলতান মুহাম্মদ জাকারিয়া, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক মো. সাইমুম রেজা তালুকদার, নাগরিক বিকাশ ও কল্যাণের (নাবিক) আহ্বায়ক ব্যারিস্টার শিহাব উদ্দিন খান, আইনজীবী অধিকার পরিষদের সমন্বয়ক ব্যারিস্টার জিশান মহসিন, নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন, কথাসাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ এবং লেখক ও গবেষক জাকারিয়া পলাশ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত