আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

শীত জেঁকে বসবে শুক্রবার থেকে

শীত জেঁকে বসবে শুক্রবার থেকে

পৌষের অর্ধেক শেষ হচ্ছে কাল। চলতি শীত মৌসুমে দেশের কয়েক জেলায় মৃদু শৈত্যপ্রবাহের দেখা মিললেও তা বেশিদিন স্থায়ী হয়নি। তবে নতুন বছরে শীত জেঁকে বসবে বলে আভাস পাওয়া যাচ্ছে। মঙ্গলবার শীতের কুয়াশার সঙ্গে আকাশে মেঘের আনাগোনা দেখা গেছে। পরে দেশের অনেক এলাকায় বৃষ্টিও হয়েছে। এ সূত্রে কমেছে তাপমাত্রাও। তবে যথারীতি দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ দেখা যাচ্ছে। সেখানে শীত ও শীতজনিত নানা রোগ বাড়ছে। গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এমন মেঘলা আবহাওয়া কেটে যাবে এক দিন পরই। কাল শুক্রবার থেকে জেঁকে বসতে পারে শীত। আর নতুন বছরের প্রথম সপ্তাহেই আসতে পারে শৈত্যপ্রবাহ। উত্তরাঞ্চলসহ দেশের কয়েকটি এলাকায় এ শৈত্যপ্রবাহের প্রভাব থাকতে পারে। তবে ঢাকায় এর প্রভাব থাকবে না বলে মনে করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, আগামী তিন দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা কমবে। কাল শুক্রবার ও শনিবারের দিকে শীত বাড়বে। তিনি বলেন, চলতি মৌসুমে কয়েক দিন আগে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। জানুয়ারির শুরুতে বিভিন্ন এলাকায় মৃদু শৈত্যপ্রবাহের আভাস রয়েছে। পৌষে উত্তরাঞ্চলে বেড়েছে কুয়াশা। পঞ্চগড়ে সকাল থেকে দুপুর পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

কনকনে শীতের সঙ্গে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত সরকারিভাবে ২০ হাজারের বেশি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত সূর্যের দেখা মেলেনি কুড়িগ্রামে। ঘন কুয়াশা ও শীতে সেখানে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুপাড়ের বাসিন্দা সোলায় আলী জানান, মাঠে কাজ ছিল, যেতে পারেননি। এমন ঠান্ডায় কাজ করা যায় না।

রাস্তায় অটোরিকশা নিয়ে বের হলেও যাত্রী পাচ্ছেন না বলে জানান চালক আব্দুস সালাম। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে মোট ভর্তি থাকা ৩৫০ রোগীর মধ্যে শিশু রয়েছে ১৫০টি। বেশিরভাগই নিউমোনিয়াসহ নানা শীতজনিত রোগে আক্রান্ত। এ ছাড়া ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছেন ৩৭ জন। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শিপন জানান, দু-এক দিন ধরে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। ঠান্ডায় বিশেষ করে শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এ অবস্থায় সবাইকে সচেতন থাকতে হবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত