আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

চার জেলায় শৈত্যপ্রবাহ, তীব্র শীতে কষ্ট আর কষ্ট

চার জেলায় শৈত্যপ্রবাহ, তীব্র শীতে কষ্ট আর কষ্ট

রাজধানীসহ সারাদেশের জনজীবন ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন এলাকার মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। প্রয়োজন ছাড়া লোকজন বাড়ির বাইরে বের হচ্ছে না। শুক্রবার দুপুরের দিকে সূর্যের মুখ দেখা গেলেও কমেনি শীতের তীব্রতা।

ছুটির দিন শুক্রবারের সকাল ঘন কুয়াশায় ঢাকা ছিল। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে। ধাপে ধাপে আরও দুটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে জানুয়ারি মাসে। শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ এবং সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস। তা ছাড়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৯ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া, দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ার কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি থাকতে পারে। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, শীতের এই দাপট আরও দিন দুয়েক থাকতে পারে। তবে দুপুরে রোদ বেড়ে শীত কিছুটা কমতে পারে। বিকেলে হিমেল বাতাস বেড়ে আবারও শীত বেশি অনুভূত হতে পারে।

রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকাজুড়ে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশায় সড়ক ও নৌপথে যানবাহন চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে। অনেক এলাকায় ঘন কুয়াশার কারণে ৫০ থেকে ১০০ মিটার দূরের জিনিস দেখা যাচ্ছে না। শীতের দাপটে কাবু হয়ে পড়েছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষ। বিশেষ করে হিমালয়ের কাছাকাছি হওয়ায় জেলার সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায় অনুভূত হচ্ছে হাড়কাঁপানো শীত। সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। চার দিন ধরে ভালোভাবে দেখা মিলছে না সূর্যের। দিনে বেশিরভাগ সময়ই হেডলাইট জ্বেলে সড়কে চলাচল করছে যানবাহন।

মৃদু শৈত্যপ্রবাহের কারণে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। এতে রিকশা-ভ্যানের চালকদের আয় কমে গেছে। শীতের মধ্যে কাজ করতে কষ্ট হচ্ছে দিনমজুরদের। পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ভ্যানচালক আনছারুল বলেন, ‘সকালে ভ্যান ধরে বাহির হইচু। কনকনে ঠান্ডা বাতাস বহচে। এতডা বেলা হইল তাহাও রোদ নাই। ঠান্ডায় কাঁপেছু। বাতাসে হাত-পাও জড়ো হয়ে আসেচে। কিন্তু কী করিবেন, খাবা তো নাগিবে।’ কুড়িগ্রামের চরাঞ্চলসহ ৯ উপজেলার গ্রামগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বাসিন্দারা আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছে। নদ-নদীর অববাহিকায় ঘন কুয়াশা বেশি অনুভূত হচ্ছে। সারা রাত কুয়াশা পড়ছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত