আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মূল্যবৃদ্ধিতে এলপিজি নিয়ে ভোগান্তিতে গ্রাহক

মূল্যবৃদ্ধিতে এলপিজি নিয়ে ভোগান্তিতে গ্রাহক

ছবি: এলএবাংলাটাইমস

চড়া এলপিজির বাজারে ভোক্তা কষ্টে আছে। সরকারিভাবে এলপিজির দাম নির্ধারণ করে দেওয়া হলেও তা মানা হচ্ছে না বাজারে। গ্রাহকরা প্রতি ১২ কেজির এলপিজির জন্য গুনছেন ১৭৫০ টাকা। সরকারিভাবে ফেব্রুয়ারি মাসের জন্য যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে ১৪৯৮ টাকা।

অন্যদিকে বিইআরসি জানুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ২৩২ নির্ধারণ করে দেয়। তখনও ১ হাজার ৫৫০ টাকার নিচে ১২ কেজির প্রতি বোতল এলপিজি বিক্রি হয়। ফেব্রুয়ারি মাসে দাম নির্ধারণ করার পর এখন বাজারে তা ১৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

রাজধানীর রামপুরার বাসিন্দা রুশিয়া মিলি জানান, তিনি গত মাসের শুরুতে এক হাজার ৪০০ টাকায় ১২ কেজির এক বোতল এলপিজি কিনেছেন। মাসের শেষে এসে সেই দাম বেড়ে হয়েছে ১ হাজার ৭৫০। সরকারিভাবে যে দাম নির্ধারণ করে দেওয়া হয় কোনও দিনই তা মানা হয় না। তাহলে কেন লোক দেখানোর জন্য এই দাম নির্ধারণ করে দেওয়া হয় তা জানতে চান তিনি।
রাজধানীর হাতিরপুলের এক খুচরা এলপিজি ব্যবসায়ী জানান, তারাই ডিলারদের কাছ থেকে এক হাজার ৪৫০ টাকার বেশি দামে এলপিজি কিনছেন। এর সঙ্গে প্রত্যেক বোতলের পরিবহন খরচ রয়েছে। সেটি যোগ করলে এলপিজির ক্রয়মূল্য দাঁড়ায় ১ হাজার ৪৮০ টাকা। এরপর তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, দোকান ভাড়া, কর্মচারি, আমার নিজের সংসার, আমার তাহলে কত বিক্রি করা উচিত?

জাতীয় ভোক্তা অধিকার পরিদফতরের অভিযোগ বিভাগের ডেপুটি ডিরেক্টর মাসুম আরেফিন বলেন, ‘আমরা মৌখিক বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি। কিন্তু কোনও লিখিত অভিযোগ পাইনি। তবে নিজেদের উদ্যোগে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি এবং অভিযুক্তদের জরিমানা করছি। নির্ধারিত মূল্যের চেয়ে যদি কোথাও অতিরিক্ত মূল্য রাখা হয়, গ্রাহকরা যদি অভিযোগ করেন, আমরা ব্যবস্থা নেব।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত