আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জোটটির সদস্য দেশগুলোর ঢাকা মিশন।

গতকাল রোববার ঢাকায় ইইউ ডেলিগেশনের পক্ষ থেকে এই উদ্বেগের কথা জানানো হয়। এ-সংক্রান্ত একটি সংক্ষিপ্ত বিবৃতি টুইট করেছে ঢাকায় ইইউ ডেলিগেশন। বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সাম্প্রতিক সহিংসতার খবরে তারা গভীরভাবে উদ্বিগ্ন। রাজনৈতিক কর্মকাণ্ডে নিযুক্ত সব পক্ষকে তারা শান্তিপূর্ণ ও আইনানুগ পদ্ধতিতে রাজনীতি করার জন্য দৃঢ়ভাবে উৎসাহিত করছে।

সম্প্রতি আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে। গত শনিবার ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। আওয়ামী লীগ করে শান্তি সমাবেশ। দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে।

ইউনিয়ন পর্যায়ের পদযাত্রায় ৪০ জেলায় বাধা ও হামলার অভিযোগ করেছে বিএনপি। দলটি বলছে, পদযাত্রা কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের হামলায় পাঁচ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। অনেকের বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। দুই শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে ইচ্ছাকৃতভাবে দেশে একটা গন্ডগোল লাগানোর চেষ্টা করছে।

অন্যদিকে, ইউনিয়ন পর্যায়ের কর্মসূচিতে বিভিন্ন জেলায় সংঘাতের ঘটনায় বিএনপির ওপর দায় চাপিয়েছে আওয়ামী লীগ।ক্ষমতাসীন দলটির অভিযোগ, রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত হয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত