আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

তুরস্ক থেকে দেশে ফিরল উদ্ধারকারী দল

তুরস্ক থেকে দেশে ফিরল উদ্ধারকারী দল

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে উদ্ধার অভিযান পরিচালনাকারী ৬১ সদস্যের বাংলাদেশ দল দেশে ফিরেছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটি দেশে ফেরে। ১৫ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা থাকলেও উদ্ধার অভিযান দীর্ঘায়িত তাদের দেশে ফেরা সম্ভব হয়নি।

বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সম্মিলিত উদ্ধারকারী দল তুরস্কের আদিয়ামান ও হাতেয় শহরে উদ্ধার অভিযান পরিচালন করে। এ সময় দলটি উল্লেখযোগ্য সংখ্যক জীবিত ও মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর মেডিকেল টিম ২৫০ জনকে চিকিৎসা সহায়তা দেয়। এছাড়াও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে তাঁবু, শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করা হয়।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ থেকে ০৮ ফেব্রুয়ারি ৬১ সদস্যের উদ্ধারকারী দল তুরস্কে যায়। সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং মিডিয়া সদস্যের একটি সম্মিলিত উদ্ধারকারী দল সেখানে যায়।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত