আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

প্রধানমন্ত্রী কাতার যাচ্ছেন ৪ মার্চ

প্রধানমন্ত্রী কাতার যাচ্ছেন ৪ মার্চ

কাতারে অনুষ্ঠেয় স্বল্পোন্নত দেশের বিষয়ে পঞ্চম জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণের জন্য দোহা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৪ মার্চ ঢাকা থেকে কাতারের উদ্দেশে রওনা দেবেন তিনি। বৃহস্পতিবার (২ মার্চ) প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলি সাবরিন।

তিনি বলেন, ‘কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ওই সম্মেলনে যোগদান করতে ৪ মার্চ দোহার উদ্দেশে রওনা হবে।’ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী দীপু মনি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছে এবং এটি স্বল্পোন্নত সম্মেলনে বাংলাদেশের শেষ অংশগ্রহণ বলে জানান মহাপরিচালক সেহেলি সাবরিন।

বাংলাদেশ ২০২১ সালের নভেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হয় বলে তিনি জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপক্ষীয় অর্থনৈতিক অনুবিভাগের পরিচালক ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রতি ১০ বছর পরপর স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে জাতিসংঘ সম্মেলন হয়। এর আগের সম্মেলন হয়েছিল ২০১১ সালে।

এই সম্মেলনে ২০২২-৩১ পর্যন্ত একটি প্ল্যান অব অ্যাকশন গ্রহণ করা হবে এবং আগামী ১০ বছর পর আবারও এই সম্মেলন হবে বলে ফরিদা ইয়াসমিন জানান। তিনি আরও জানান, আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছি। মসৃণ ও টেকসই উত্তরণের জন্য কোভিডসহ অন্য যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, সে বিষয়ে আমাদের বক্তব্যে উল্লেখ থাকবে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত