আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ঢাকায় দূতাবাস খুলছে মেক্সিকো

ঢাকায় দূতাবাস খুলছে মেক্সিকো

আর্জেন্টিনার পর এবার লাতিন আমেরিকার আরেক শক্তিশালী রাষ্ট্র মেক্সিকো বাংলাদেশে দূতাবাস খুলতে যাচ্ছে। চলতি বছরের মাঝামাঝি এই দূতাবাস খুলবে বলে শুক্রবার (৩ মার্চ) মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে ঘোষণা দেয়।

মন্ত্রণালয় জানায়, নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন মেক্সিকোর পররাষ্ট্রসচিব মার্সেলো এব্রার্ড। এ সময় বাংলাদেশে মেক্সিকোর দূতাবাস খোলার কথা জানান তিনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মেক্সিকান সরকারের মতে ১৭০ মিলিয়নের বেশি জনসংখ্যা নিয়ে বাংলাদেশ মধ্য এশিয়া অঞ্চলের একটি প্রধান দেশ।

তাই মেক্সিকো বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও সহযোগিতা বাড়াতে আগ্রহী। বিশেষ করে ওষুধ, কৃষি, ব্যবসা ও প্রযুক্তি খাতে বিনিয়োগ করার কথা ভাবছে তারা। মেক্সিকোতে ইতোমধ্যে বাংলাদেশের দূতাবাস রয়েছে। প্রসঙ্গত, ৪৫ বছর পর গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু ক‌রে‌ছে আর্জেন্টিনা। রাজধানীর বনানীর ২৩ নম্বর সড়কের একটি ভবনে আর্জেন্টিনা দূতাবাসের উ‌দ্বোধন ক‌রেন দেশ‌টির সফররত পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ও বাংলা‌দে‌শের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সূত্র: ইউএনবি



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত