আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

খাদ্যমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়

খাদ্যমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়

অসুস্থ হয়ে পড়ায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেওয়া হয়েছে। আজ রোববার সকালে শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে পড়লে বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেওয়া হয়। খাদ্যমন্ত্রী পিত্তথলি প্রদাহের সমস্যায় ভুগছেন।

খাদ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন বলেন, ১ মার্চ খাদ্যমন্ত্রী তাঁর নিজ নির্বাচনী এলাকা সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে নওগাঁয় অবস্থান করছিলেন। আগামীকাল সোমবার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবদুল জলিলের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তাঁর।

কামাল হোসেন আরও বলেন, গত শুক্রবার পোরশায় দলীয় সমাবেশ চলাকালে খাদ্যমন্ত্রী শারীরিক অসুস্থতা অনুভব করেন। ওই দিন থেকে স্থানীয় চিকিৎসকদের পরামর্শে কিছু পরীক্ষা-নিরীক্ষা করান। পরীক্ষায় খাদ্যমন্ত্রীর পিত্তথলিতে সংক্রমণ ধরা পড়ে।

চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু তিনি ঢাকায় না গিয়ে নওগাঁয় তাঁর নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। আজ সকাল থেকে বেশি অসুস্থ অনুভব করতে থাকেন। এ জন্য জরুরি ভিত্তিতে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।





এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত