আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

যুক্তরাজ্যকে ‘দুশ্চিন্তা’ করতে বারণ করলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন

যুক্তরাজ্যকে ‘দুশ্চিন্তা’ করতে বারণ করলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়ে যুক্তরাজ্যের কোনো দুর্বলতা থাকলে এ বিষয়ে বাংলাদেশের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে বলেছেন। পাশাপাশি বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে যুক্তরাজ্যকে দুঃশ্চিন্তা করতে বারণ করেছেন।

যুক্তরাজ্যের ইন্দো–প্যাসিফিকবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ানকে গতকাল রোববার এসব কথা বলেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিন দিনের বাংলাদেশ সফরে আসা যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী সফরের শেষ দিন দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন।

সাক্ষাতের বিষয়বস্তু নিয়ে বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘ওনারা জিজ্ঞেস করেননি, আমি বলেছি আগামী নির্বাচনের কথা। আমরা একটা স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। সে জন্য যেসব প্রতিষ্ঠান গড়ে তোলা উচিত, আমরা সেগুলো তৈরি করেছি।’ পররাষ্ট্রমন্ত্রী নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়ার বিষয়টি যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর কাছে উল্লেখ করে জানিয়েছে, নির্বাচনের সময় কমিশন যা চায়, সেটাই করতে পারে। তখন অন্য কারও ক্ষমতাচর্চার সুযোগ থাকে না।

বাংলাদেশের জনগণ ভোটের সময় ভুল করে না জানিয়ে আব্দুল মোমেন বলেন, ‘আমাদের জনগণ অত্যন্ত সেয়ানা। তারা অত্যন্ত পরিপক্ব। ভোটের সময় তারা কখনো ভুল ভোট দেয় না। সুতরাং, এসব নিয়ে আপনাদের (যুক্তরাজ্যের) দুশ্চিন্তা করার কোনো কারণ নেই।’ কোনো দুর্বলতা থাকলে ব্রিটিশ প্রতিমন্ত্রীকে বাংলাদেশ থেকে নেওয়ার পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তিনি বলেন, ‘আমাদের রক্তে হচ্ছে গণতন্ত্র, ন্যায়পরায়ণতা ও মানবাধিকার। এসব বিষয়ে অন্য কারও কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার সুযোগ নেই। আপনাদের দুর্বলতা থাকলে আমাদের থেকে নিতে পারেন।’

নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী কিছু বলেছেন কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি কিছু বলেননি, শুনেছেন। উনি বলেছেন, গণতন্ত্রে ভিন্নমত থাকতে পারে।’ রোহিঙ্গা ইস্যুতে বিস্তর আলাপ হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা নিয়ে অনেক অনেক আলাপ হয়েছে। ওটাই মূল ইস্যু ছিল। মিয়ানমারে সেনাশাসন আসার পর তাদের সঙ্গে আমাদের সংলাপ হয়েছে কি না জানতে চেয়েছেন তিনি। আমরা বলেছি, হয়েছে।’



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত