আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

এবার ফাল্গুনেই দাবদাহ, পরশু থেকে কালবৈশাখী

এবার ফাল্গুনেই দাবদাহ, পরশু থেকে কালবৈশাখী

ফাল্গুনের শেষ সময়ে এসে দেশের কয়েকটি স্থানে মৃদু দাবদাহ শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার সিলেট, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজারে মৃদু দাবদাহ বয়ে যাবে। এ ছাড়া ১৫ থেকে ১৮ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এবার শীতে এমনিতেই বৃষ্টি কম হয়েছে। আবার ১৬ দিন ধরে দেশে তেমন বৃষ্টি হয়নি। ফলে এবার একটু আগেভাগেই, অর্থাৎ ফাল্গুনেই দেশে দাবদাহ শুরু হয়ে গেছে। তবে ১৫ থেকে ১৮ মার্চ দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ও বৃষ্টি দেখা যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ বলছে, সাধারণত মার্চের শেষ সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে দাবদাহ শুরু হয়ে থাকে। এই দাবদাহ এপ্রিলে গিয়ে বাড়ে। আর কালবৈশাখী শুরু হয় মার্চের মাঝামাঝি সময়ে। কিন্তু এবার দাবদাহ আগে শুরু হতে দেখা গেল। এখন এক দিকে যেমন আকাশে মেঘ কম থাকছে, অন্যদিকে সূর্যের তাপ প্রখর থেকে প্রখর হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, প্রাথমিকভাবে দেশের উত্তরাঞ্চলে কালবৈশাখী শুরু হতে পারে। পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় হানা দিতে পারে কালবৈশাখী।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ড ও রাঙামাটিতে, ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত কোনো এলাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে সেখানে দাবদাহ শুরু হয়েছে বলে ধরা হয়। চলতি মাসে দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে একাধিক দাবদাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত