আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

আগুনে চট্টগ্রামের রাউজানে পুড়ল ২২ দোকান

আগুনে চট্টগ্রামের রাউজানে পুড়ল ২২ দোকান

চট্টগ্রামের রাউজান উপজেলার একটি বিপণিকেন্দ্রে (শপিং মলে) অগ্নিকাণ্ডে ২২টি দোকানঘর পুড়ে গেছে। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাটে আমির মার্কেট নামের বিপণিকেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে ১৫ থেকে ২০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে এতে কেউ হতাহত হননি।

স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল রাতে দোকান বন্ধের আগে বিপণিকেন্দ্রের তিনতলার একটি কক্ষ থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন অন্য দোকানগুলোয় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চট্টগ্রাম কালুরঘাট ফায়ার সার্ভিস ও রাউজান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, ততক্ষণে ২২টি দোকানঘর পুড়ে গেছে।

নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়া বলেন, আগুন লাগার খবর জানতে পেরে সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে ছুটে যান। তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, ভবনটির ছাদের ওপরের তলার কক্ষে আগুন লাগায় পানি সঞ্চালন লাইন নিতে বেগ পেতে হয়েছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত