আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

রাজধানীতে একসঙ্গে চার বান্ধবী নিখোঁজ

রাজধানীতে একসঙ্গে চার বান্ধবী নিখোঁজ

রাজধানীর মিরপুর থেকে অষ্টম শ্রেণিতে পড়ুয়া চার বান্ধবী একসঙ্গে নিখোঁজ হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে মঙ্গলবার সকালে তারা বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি। নিখোঁজ ওই চার বান্ধবীর তিনজন মাদরাসায় এবং একজন স্কুলে পড়ে। তারা চারজনই মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা।

এ ঘটনায় মঙ্গলবার রাতেই ওই চার শিক্ষার্থীর অভিভাবক কাফরুল থানায় পৃথক চারটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজ এক শিক্ষার্থীর বাবা জিডিতে উল্লেখ করেছেন, মঙ্গলবার সকালে তার মেয়ে মাদরাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। দুপুরের পর খবর আসে সে মাদরাসায় যায়নি। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি তার আরও তিন বান্ধবী বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। বাসা থেকে বের হওয়ার সময় সকালে মেয়ে বোরকা পরিহিত ছিল বলে জানিয়েছেন তিনি।

পুলিশ বলছে, নিখোঁজদের দুজনের সঙ্গে ঘটনার দিন পরিবারের সদস্যদের সঙ্গে রাগারাগি হয়েছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তাদের অন্য এক বান্ধবীর সঙ্গে আলাপ করে জানা গেছে, তারা পৃথকভাবে সিলেটের দিকে গেছে। তারা এখন একসঙ্গেই আছে। তাদের একজনের সন্ধান পেলে অন্যদেরও পাওয়া যাবে। তবে তাদের সঙ্গে মোবাইল ফোন না থাকায় সুনির্দিষ্ট অবস্থান পাওয়া কষ্টকর।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গতকাল বলেন, ওই চারজনের মধ্যে দুজনকে ঘটনার আগের দিন পড়াশোনা বা অন্য কোনো একটা বিষয় নিয়ে বকাঝকা করে পরিবার। দুজন তাদের ঘনিষ্ঠ আরও দুজনকে নিয়ে একটি মোড়ে একত্র হয়। এরপর তারা পালিয়ে যায়। তাদের খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা চলছে। এরই মধ্যে দেশের সব থানায় নিখোঁজের বার্তা দেওয়া হয়েছে। কোনো থানার নজরে এলে তারা যেন দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমাদের একাধিক টিমও মাঠে নিখোঁজদের সন্ধানে কাজ করছে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত