আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ঈদে ১২ দিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা

ঈদে ১২ দিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা

ঈদের আগে ও পরে ১২ দিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা থাকবে। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন। রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, যাত্রীদের সুবিধার্থে ঈদের আগে ৫ দিন ও পরে ৭ দিন ফিলিং স্টেশন খোলা থাকবে। 

ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়কে শৃঙ্খলা কার্যকরের উপর গুরাত্বারোপ করেছেন তিনি। তিনি বলেন, যানজট নিরসন ও দুর্ঘটনা কমাতে সড়কে শৃঙ্খলা কিভাবে কার্যকর করা যায় সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে ৫ এবং পরে ৭ দিন ফিলিং স্টেশন ২৪ ঘন্টা খোলা থাকবে।

 

তিনি বলেন, যানজট নিরসনে এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ, বগুড়া উত্তরাঞ্চলের রাস্তাটি যেন সচল থাকে। গাজীপুর প্রথম অগ্রাধিকার। বিআরটি প্রকল্পের রাস্তা যেন চলাচল যোগ্য থাকে সে ব্যাপারে নির্দেশনা দেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী। আগামী অক্টোবর- নভেম্বর মাসে ঢাকায় একশটি বৈদ্যুতিক বাস চলবে বলে বলে সভায় জানান মন্ত্রী। পাশাপাশি যার যা দায়িত্ব তা যথাযথভাবে পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের।



 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত