আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ওয়াশিংটনে মোমেন-ব্লিঙ্কেন বৈঠকে বসছেন

ওয়াশিংটনে মোমেন-ব্লিঙ্কেন বৈঠকে বসছেন

ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন সোমবার। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক হবে।

গত বুধবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু’ নামে জাপানিজ ‘মাঙ্গা’ ফর্মে একটি কমিক বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে দেশটির আসন্ন সফর বিষয়ে তিনি বলেন, ‘আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেছি। দু-এক দিনের মধ্যেই সফরে যাব। করোনার কারণে যোগাযোগ কম থাকলেও আমাদের সম্পর্কের উন্নতি হয়েছে।’

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বন্ধু। একক দেশ হিসেবে সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। করোনা মহামারিতে একমাত্র দেশ হিসেবে বিনামূল্যে টিকা দিয়েছে। একইভাবে রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বেশি মানবিক সহায়তা দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র। অন্যান্য দেশ শুরুতে অনেক সহায়তা করলেও সম্প্রতি কমিয়ে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘সফরে রোহিঙ্গা সংকট, বাণিজ্য বৃদ্ধিসহ স্বার্থসংশ্লিষ্ট অগ্রাধিকার তুলে ধরব।' জানা গেছে, রোববার নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে যাবেন আবদুল মোমেন। সোমবার স্থানীয় সময় দুপুর ২টায় এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত