আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

একের পর এক অগ্নিকাণ্ড নাশকতা কিনা খতিয়ে দেখবে পুলিশ

একের পর এক অগ্নিকাণ্ড নাশকতা কিনা খতিয়ে দেখবে পুলিশ

ছবি: এলএবাংলাটাইমস

একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে রাজধানীতে। ঈদের আগ মুহূর্ত হওয়ায় এসব অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ অনেক বেশি। বারবার একই ধরনের এসব ঘটনার পেছনে কোনও নাশকতা রয়েছে কি না তা গোয়েন্দা সংস্থাকে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে এই বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ১০ টার দিকে নিউমার্কেটে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আপনাদের জন্য ঝুঁকি নিয়ে কাজ করছি। একের পর এক ঘটনা ঘটছে। আমি গোয়েন্দা সংস্থাকে আহ্বান করবো, কোনও নাশকতা রয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য।তিনি আরও বলেন, নিউমার্কেটের তিন তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিমানবাহিনী, ঢাকা ওয়াসার পানিবাহিত গাড়িসহ বিজিবির সদস্যরা কাজ করছেন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য। এখানে আগুন কেন লেগেছে তা আমরা এখনও জানি না। আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। কিন্তু নির্বাপণ করতে পারিনি। জনসমাগমের জন্য আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক আরও বলেন, আমাদের প্রতিটি স্তরে যদি সবাই সচেতন থাকে তাহলে আগুন থেকে বেঁচে থাকা সম্ভব। এখানে উচ্চ ভোল্টের বাতি ব্যবহার করা হয়। সচেতন না হওয়ায় দুর্ঘটনা ঘটছে। আমরা সব মার্কেটের দোকান মালিককে আহ্বান জানাই যেন উচ্চ ভোল্টের বাতি ব্যবহার থেকে বিরত থাকেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত