আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ঈদের ঘরমুখী যাত্রী নিয়ে বাস খাদে

ঈদের ঘরমুখী যাত্রী নিয়ে বাস খাদে

সাভারের আশুলিয়ায় ঈদে ঘরে ফেরা ৪২ যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে একটি বাস। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অল্পের জন্য বেঁচে গেছে ঘরমুখী মানুষের প্রাণ।

বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রীমোড়ের বিএনসিসির শাখা সড়কের সামনে এ ঘটনা ঘটে। সড়কে যানবাহনের ও যাত্রীর চাপ না থাকলেও দুর্ঘটনার কবলে পরে বাসটি।

দুর্ঘটনার কবলে পড়া বাসের যাত্রীরা জানান, ৪২ জন যাত্রী নিয়ে ঢাকা এক্সপ্রেস নামের বাসটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। সড়ক ফাঁকা থাকলেও বাসটি বাইপাইল মোড়ের একটু আগেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি।

আশুলিয়া বাইপাল ট্রাফিক বক্সের ট্রাফিক ইনচার্জ (টিআই) জাহিদুর রহমান বলেন, বাসটি দ্রুতগতিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে চন্দ্রার দিকে যাচ্ছিল। এ সময় 'ব্রেক ফেইল' হয়ে বিএনসিসির শাখা সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে কেউ আহত বা নিহত হয়নি। আমরা বাসটি রেকার দিয়ে উদ্ধার করেছি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত