আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। একই সঙ্গে এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছে। আজ বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদ দেখা নিয়ে গতকাল বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যের বরাতে কয়েকটি গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হয়। এতে বলা হয়, আগামীকাল শুক্রবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। সংবাদটি ধর্মবিষয়ক মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় চাঁদ দেখা কমিটির নজরে এসেছে।

হিজরি সনের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া ক্ষেত্রে জাতীয় চাঁদ দেখা কমিটি একমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ বলে ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক জাতীয় চাঁদ দেখা কমিটির একজন সদস্য। কমিটিতে মহাকাশ গবেষণা কেন্দ্রের পরিচালক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও দেশের বিজ্ঞ আলেম-ওলামারা সদস্য হিসেবে রয়েছেন। সারা দেশে জেলা প্রশাসকদের নেতৃত্বে গঠিত জেলা চাঁদ দেখা কমিটির কাছ থেকে পাওয়া তথ্য বিচার-বিশ্লেষণ করে কমিটি। তথ্য বিচার-বিশ্লেষণ করে কমিটি চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করে থাকে। এই কমিটি রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত।

আগামীকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে কমিটির এই সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সারা দেশ থেকে চাঁদ দেখার সংবাদ পাওয়া সাপেক্ষে কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ঈদুল ফিতর উদ্‌যাপনের চূড়ান্ত তারিখ ঘোষণা করবেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত