আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকার কর্মচারী ক্লাবের পেছনে লেকের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।

তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর। বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে আমাদের এক নিরাপত্তাপ্রহরী একটি লাশ পড়ে থাকতে দেখে আমাকে জানায়। সঙ্গে সঙ্গে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। পরে থানা–পুলিশ এলে আমরা তাদের কাছে লাশ হস্তান্তর করেছি।’ 

জাবির সাময়িক প্রক্টর তাজউদ্দিন সিকদার বলেন, ‘আমরা জেনেছি, একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত জানামতে, তিনি বিশ্ববিদ্যালয়ের কেউ নন। আমরা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার ব্যাপারে ওয়াকিবহাল আছি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান মুঠোফোনে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। সেখানে পুলিশের একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক নূর আলম বলেন, নিহত যুবকের গলা ও কনুইয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত