আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ঈদের দিনেই ১২ প্রাণ ঝরলো সড়কে

ঈদের দিনেই ১২ প্রাণ ঝরলো সড়কে

দেশের বিভিন্ন জেলায় ঈদের দিনেও সড়ক দুর্ঘটনায় মারা গেছেন শিশুসহ ১২ জন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে নেত্রকোণায় তিনজন, বগুড়ায় দুইজন, জয়পুরহাটে একজন, মেহেরপুরে এক শিশু, বরিশালে পুলিশের এক উপপরিদর্শক (এসআই), সাতক্ষীরায় দুই সহোদরসহ তিনজন এবং রাজধানীতে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

রামপুরা: রাজধানীর রামপুরায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (১৭) নামে মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঈদের দিন সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সিএনজিচালিত অটোরিকশার চালক খোকন জানান, সকাল ১১টার দিকে রামপুরায় বিটিভি ভবনের সামনে মেহেদী হাসানের মোটরসাইকেল ম্যানহোলের গর্তে পড়ে যায়। তখনই পেছন থেকে একটি বাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোণা: নেত্রকোণার কলমাকান্দায় সীমান্ত সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও ১০ জন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। শনিবার (২২ এপ্রিল) দুপুর আড়াইটায় কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের কোনাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ৬টি মোটরসাইকেল করে কিছু যুবক সীমান্ত সড়ক অতিক্রম করছিল।

এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান, একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। এছাড়াও এসময় অপর ১০ জন আহত হয়েছেন।

বগুড়া: বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক যুবকসহ দুইজন নিহত হয়েছেন। এতে শিশুসহ আহত হয়েছেন তিনজন। শনিবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে নন্দীগ্রাম উপজেলার কাথম বেড়াগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নন্দীগ্রাম পৌর এলাকার নান্টু মিয়ার ছেলে ইমরান হোসেন এবং অজ্ঞাত এক যুবক। এছাড়া এ ঘটনায় নিহত ইমরানের স্ত্রী এবং ভাতিজা আহত হয়েছেন। তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
জয়পুরহাট: জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপ্লব হোসেন (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর বুড়িপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন এসব তথ্য জানিয়েছেন।


মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় সাদিয়া আক্তার ইতি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বিকেল পৌনে ৫টার দিকে শিশুটি বাড়ির সামনে রাস্তা পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া আক্তার ইতি বাউট গ্রামের ফরাজীপাড়ার ভ্যানচালক জিয়ারুল ইসলামের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

বরিশাল: বরিশাল নগরীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা আরেকজন আহত হন। বিকেলে বরিশাল-ঝালকাঠি সড়কের গ্রামীণ চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার সময় পৃথক দুটি দুঘর্টনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) রাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের নোয়াপাড়া ও খলিশখালীর হাজরাপাড়া নামক স্থানে উক্ত দুর্ঘটনা সংঘটিত হয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত