আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

৬টি স্বর্ণের বারসহ একজন গ্রেফতার নওগাঁর চকিলাম সীমান্ত থেকে

৬টি স্বর্ণের বারসহ একজন গ্রেফতার নওগাঁর চকিলাম সীমান্ত থেকে

৬টি স্বর্ণের বারসহ একজনকে গ্রেফতার করেছে বিজিবি নওগাঁর ধামইরহাট উপজেলার চকিলাম সীমান্ত থেকে ।

আজ শুক্রবার সকালে নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. কিবরিয়া (৪০)। তিনি জেলার ধামইরহাট উপজেলার চকশবদল গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, ধামইরহাট সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিজিবি সদস্যরা চকিলাম সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে তাড়া করে আটক করেন। পরে তার শরীর তল্লাশি করে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন আনুমানিক ৬০০ গ্রাম।

পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা হয়েছে। মামলার পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো নওগাঁ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে নেওয়ার প্রক্রিয়া চলছে। আদালতের নির্দেশে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত