আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ওয়াশিংটনের উদ্দেশে আজ টোকিও ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

ওয়াশিংটনের উদ্দেশে আজ টোকিও ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের দ্বিতীয় ধাপে আজ শুক্রবার ওয়াশিংটনের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করবেন।

শেখ হাসিনা আজ জাপানে তাঁর চার দিনের সরকারি সফর শেষ করছেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে তিনি ২৫ এপ্রিল টোকিও যান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুসারে, শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী একটি ফ্লাইট জাপানের সময় আজ বেলা ৩টা ৫০ মিনিটে ওয়াশিংটনের উদ্দেশে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।


২৯ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক।

প্রধানমন্ত্রী আগামী ১ মে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক ও বাংলাদেশের অংশীদারত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন।

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন তুলে ধরে ১ মে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে ‘রিফ্লেকশন অন ৫০ ইয়ার্স অব বাংলাদেশ-ওয়ার্ল্ড ব্যাংক পার্টনারশিপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বক্তৃতা করবেন।


অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নযাত্রাসহ বিগত পাঁচ দশকে বাংলাদেশে বিশ্বব্যাংকের কার্যক্রম তুলে ধরা হবে। এ ছাড়া ‘বাংলাদেশ-ওয়ার্ল্ড ব্যাংক ৫০ ইয়ার্স অব পার্টনারশিপ’ শীর্ষক মাল্টিমিডিয়া প্রদর্শনীর আয়োজন করা হবে। একই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হবে।

বাসসের খবরে বলা হয়, আগামী ৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন। সেখানে তিনি তৃতীয় চার্লস ও ক্যামিলার রাজ্যাভিষেকে যোগ দেবেন।

যুক্তরাজ্য সফরকালে কমনওয়েলথ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। বেশ কয়েকজন ব্রিটিশ মন্ত্রীরও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এক অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী ৮ মে ঢাকার উদ্দেশে তাঁর লন্ডন ত্যাগ করার কথা রয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত