আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য

ক্ষমতার অপব্যবহার ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত দুদককে আগামী ১৩ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন। আদালত সূত্র জানিয়েছে, তদন্ত প্রতিবেদন জমা দিতে দুদক এ নিয়ে ৮ বার সময় নিলো।

ক্ষমতার অপব্যবহার ও অর্থ স্থানান্তরের মাধ্যমে ভাই ও আত্মীয়ের নামে ৭ কোটি ১৪ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে এসকে সিনহার বিরুদ্ধে ২০২১ সালের ১০ অক্টোবর দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেছিলেন দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার।

মামলার এজাহারে বলা হয়, প্রধান বিচারপতি থাকাকালে এসকে সিনহা উত্তরা আবাসিক এলাকায় রাজউকের কাছ থেকে একটি প্লট নেওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে তার ভাইয়ের নামে রাজউকের পূর্বাচল প্রকল্পে আরও ৩ কাঠার প্লট নেন। পরে তিনি ৩ কাঠার প্লটটির আয়তন বাড়িয়ে ৫ কাঠা করেন, প্লটটি পূর্বাচল থেকে উত্তরা-৪ নম্বর সেক্টরে স্থানান্তর করেন এবং তার এক আত্মীয়কে পাওয়ার অব অ্যাটর্নি দেন।

দুদকের তদন্তে দেখা যায়, সাবেক প্রধান বিচারপতি প্লটটির বিপরীতে রাজউককে ৭৫ লাখ টাকা দেন এবং ৬ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ৯ তলা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নির্মাণ করেন। দুদক আরও বলেছে, প্লট ক্রয় ও অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের উন্নয়নে ব্যবহৃত অর্থের কোনো আইনি উত্স পাওয়া যায়নি। ২০২১ সালের ৯ নভেম্বর এসকে সিনহাকে ৪ কোটি টাকা অর্থপাচারের একটি মামলায় ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত