আপডেট :

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

আওয়ামী লীগের ক্ষমতায় থাকার দিন শেষ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

আওয়ামী লীগের ক্ষমতায় থাকার দিন শেষ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের ক্ষমতায় থাকার দিন শেষ।

শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত আদাবর লিংক রোডে শ্যামলী ক্লাব মাঠের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মির্জা ফখরুল।

এ সময় মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনদের মাথার কাছে আজরাইল চলে এসেছে। জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ঘুরে আসলেও কোনো লাভ হবে না সরকারের। তাদের ক্ষমতায় থাকার দিন শেষ।
তিনি বলেন, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কিন্তু প্রতিদিনই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ছে। গ্রামের মানুষ ফসল ফলাতে পারছে না। চালের দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। চিনি, লবণ, ডিম, পিয়াজ, মসলা সবকিছুর দাম দশগুন করে বাড়ছে, যোগ করেন ফখরুল।

বিএনপির এ নেতা বলেন, মন্ত্রী যারা এসি গাড়িতে বসে থাকেন, পোলাউ কোরমা খাচ্ছেন, তারা সাধারণ মানুষের কষ্ট বুঝে না। তারা বলেন সব ঠিক আছে। দেশ সিঙ্গাপুরের মতো হয়ে গেছে।

উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি বাস্তবায়ন দাবিতে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

সমাবেশ উপলক্ষে দুপুরের আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল সহকারে হাতে প্লেকার্ড ও ব্যানার নিয়ে সমাবেশ স্থলে সমবেত হতে থাকেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশ স্থল পরিপূর্ণ হয়ে মাঠ ছেড়ে আশেপাশের রাস্তায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কামরুজ্জামান রতন, মীর সরাফত আলী সপু, রাকিবুল ইসলাম বকুল, যুবদলের মামুন হাসান, তাবিথ আউয়াল, এস এম জিলানী, ইয়াসিন আলী, সুলতানা আহম্মেদ, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, শাহ নেসারুল হক, আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, ঢাকা মহানগর সদস্য এডভোকেট আক্তারুজ্জামান, সোহেল রহমান, হাজী মো. ইউসুফ, এবিএমএ রাজ্জাক, দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এস আহমাদ আলী, আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবন, রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু, ইঞ্জিনিয়ার মজিবুল হক, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুল, মিরপুর থানা বিএনপির আহ্বায়ক হাজী আবদুল মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দুলু, মোহাম্মদপুর থানা বিএনপির ৩৪ নম্বর ওয়ার্ড সভাপতি এড. মাসুম খান রাজেসসহ প্রমুখ নেতৃবৃন্দ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত