আপডেট :

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

প্রার্থীদের প্রচারণায় সাদিকের নাম অথচ ভোটে নেই

প্রার্থীদের প্রচারণায় সাদিকের নাম অথচ ভোটে নেই

বরিশাল সিটির ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছিলেন সাদিক আবদুল্লাহ। এরপর সাড়ে চার বছরের বেশি সময় সিটি করপোরেশনে মেয়রের দায়িত্বে আছেন সাদিক আবদুল্লাহ। এই সময়ে নেতিবাচক নানা ঘটনায় গণমাধ্যমে আলোচনায় আসেন তিনি। এবার বরিশাল সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি সাদিক আবদুল্লাহ। মনোনয়ন পান তাঁর ছোট চাচা আবুল খায়ের আবদুল্লাহ।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর গত ২৬ মে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন খায়ের আবদুল্লাহ। তিনি প্রচার-প্রচারণায় বেশি জোর দিচ্ছেন ভাতিজা সাদিকের ব্যর্থতা ও নানা ধরনের অনিয়ম দূর করার ওপর। নির্বাচনী প্রচারে খায়ের আবদুল্লাহ বলেন, ‘গত ১০ বছরে বরিশালে কোনো উন্নয়ন হয়নি। বরিশাল সিটিতে রাস্তা, ড্রেনেজ, পানি ও মশার সমস্যা চরম আকার ধারণ করেছে। নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান হবে। আমার লক্ষ্য একটাই, বরিশাল নগরবাসীর মর্যাদা ফিরিয়ে দেওয়া।’

সাদিক আবদুল্লাহ ২০১৮ সালের অক্টোবরে মেয়র হিসেবে দায়িত্ব নেন। তাঁর আমলে সরকারি কোনো প্রকল্প পায়নি বরিশাল সিটি। কমে উন্নয়ন বরাদ্দও। নাগরিকদের সেবা দিতে হিমশিম খাওয়া সিটি করপোরেশন নিজেদের আয় বাড়াতে কর বাড়িয়ে দেয়। কোনো কোনো ক্ষেত্রে কর আগের তুলনায় ১০ গুণ বেড়ে যায়। ২০১৯-২০ অর্থবছর থেকে বর্ধিত কর নেওয়া শুরু হয়। বিষয়টি নগরবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সঞ্চার করে।

খায়ের আবদুল্লাহ তাঁর নির্বাচনী প্রচারের অংশ হিসেবে মতবিনিময়, উঠান বৈঠকের মতো কর্মসূচিতে সিটি করপোরেশনের নির্ধারিত করের সমালোচনা করেন। একাধিক বৈঠকে তিনি বলেন, নগরবাসীর সঙ্গে সবচেয়ে বড় জুলুম করা হয়েছে অতিরিক্ত ট্যাক্স ধার্য করে। তিনি নির্বাচিত হলে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে নিয়ে আসার প্রতিশ্রুতি দেন।

৫৮ বর্গকিলোমিটার আয়তনের বরিশাল সিটির আওতায় মোট সড়ক রয়েছে ৫৩২ কিলোমিটার। সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, গত ৫ বছরে ৮৬ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছে। সংস্কার না হওয়ায় বাকি ৮০ ভাগ সড়ক চলাচলের অনুপযোগী। সিটি করপোরেশনের সড়ক উন্নয়নে ৬৮৩ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়। প্রকল্প প্রস্তাবনা ২০২০ সালের ফেব্রুয়ারিতে মন্ত্রণালয়ে পাঠানো হলেও তা অনুমোদিত হয়নি।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়ের আবদুল্লাহকে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভাঙাচোরা সড়কের জন্য ভোটারদের দাবির মুখে পড়তে হচ্ছে। ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী হাউজিং এলাকায় গণসংযোগে গিয়ে খায়ের আবদুল্লাহ বলেন, রূপাতলী হাউজিংয়ের সড়কের করুণ দশা প্রমাণ করে বরিশালে কোনো উন্নয়ন হয়নি। নির্বাচিত হতে পারলে শুধু এই সড়ক নয়, বরিশালকে নতুনভাবে গড়ব।

নগরবাসীর অভিযোগ, তারা মেয়র সাদিক আবদুল্লাহকে সেভাবে নিজেদের কাছে পাননি। নগর ভবনে গিয়েও অধিকাংশ সময় মেয়রকে পাওয়া যায় না। এই বিষয়টিকেও নিজের প্রচারের অংশ করেছেন আওয়ামী লীগের প্রার্থী খায়ের আবদুল্লাহ। একাধিক গণসংযোগে তিনি বলেন, ‘নগরবাসীর জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে। নগর ভবনকে উন্মুক্ত করে নাগরিকদের সম্মান ফিরিয়ে দিব।’

এবার বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করলেও আলোচনায় আছেন চারজন। আবুল খায়ের আবদুল্লাহ বাদে আলোচনায় থাকা অন্য তিন প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি ফয়জুল করিম, জাতীয় পার্টির (জাপা) ইকবাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ছাত্রদলের সাবেক নেতা কামরুল আহসান। তাঁরাও নিজেদের প্রচারে বর্তমান মেয়রের আমলের উন্নয়ন বঞ্চনার বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন।

একসময় বরিশাল নগরজুড়ে প্রবহমান ছিল অসংখ্য খাল। দখলে-দূষণে এবং অপরিকল্পিত উন্নয়নে সেসব খালের অধিকাংশ নিশ্চিহ্ন হয়ে গেছে। যেসব খাল এখনো টিকে আছে, সেগুলোরও অস্তিত্ব হুমকিতে। ফলে কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা বেশ ভোগাচ্ছে নগরবাসীকে। এই সংকট ক্রমেই প্রকট হচ্ছে।

নগরীর অভ্যন্তরে থাকা খালগুলো পুনরুদ্ধার ও সংস্কারের জন্য মেয়র সাদিক আবদুল্লাহ ২ হাজার ৬১৫ কোটি টাকার একটি প্রকল্প নিলেও সেটি অনুমোদন করেনি সরকার। অন্যদিকে গত বছর পানিসম্পদ মন্ত্রণালয় বরিশাল নগরের ৭টি খাল খননের জন্য ২ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়। প্রকল্পটি বাস্তবায়নের জন্য দরপত্র প্রক্রিয়াও শেষ করেছিল পানি উন্নয়ন বোর্ড। কিন্তু সিটি মেয়র সাদিক আবদুল্লাহর বাধায় সেই প্রকল্পও বাস্তবায়ন হতে পারেনি বলে অভিযোগ রয়েছে। যদিও তাঁর পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিম তাঁর প্রচারে জলাবদ্ধতাসহ বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরছেন। তিনি বলেন, সিটি করপোরেশনের নির্ধারিত ট্যাক্স পরিশোধ করেও রাস্তাঘাট, বর্জ্য অব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থাপনার অভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। তিনি বিজয়ী হলে প্রশস্ত সড়ক, পয়োনিষ্কাশনব্যবস্থা কার্যকরে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত