আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

‘তারুণ্যের সমাবেশ’ কর্মসূচির দিন পরিবর্তন

‘তারুণ্যের সমাবেশ’ কর্মসূচির দিন পরিবর্তন

দিন পরিবর্তন করা হয়েছে বিএনপির তিন অঙ্গ সংগঠনের ‘তারুণ্যের সমাবেশ’ কর্মসূচির। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মসূচির দিনে যুবলীগ কর্মসূচি ঘোষণা করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গত এক যুগ তরুণরা ভোট দিতে পারেনি। তরুণদের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঢাকাসহ ৬ বিভাগ ও বগুড়ায় সমাবেশ করার ঘোষণা দেওয়া হয় ২ জুন। এর দুই দিন পর (৪ জুন) যুবলীগ একই স্থানে একই সময় কর্মসূচির ডাক দিয়েছে।

যুবদল সভাপতি আরও বলেন, আমরা সংঘাত চাই না, বিধায় নতুন করে কর্মসূচির তারিখ ঘোষণা করা হয়েছে। যুবলীগ তাদের কর্মসূচির তারিখ পরিবর্তন করবে না বলে আশা করছি। করলেও আমরা আর কর্মসূচির তারিখ পরিবর্তন করব না।

বিএনপির ঘোষণা অনুযায়ী, ১১ জুনের পরিবর্তে ১৪ জুন (বুধবার) চট্টগ্রামে, ১৯ জুন (সোমবার) বগুড়ায়, ২৪ জুন (শনিবার) বরিশালে, ৯ জুলাই (রোববার) সিলেটে, ১৭ জুলাই (সোমবার) খুলনায় ও ২২ জুলাই (শনিবার) ঢাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত