আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

নির্বাচনে কোথাও বিশৃঙ্খলা নেই: ইসি আহসান হাবিব

নির্বাচনে কোথাও বিশৃঙ্খলা নেই: ইসি আহসান হাবিব

বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে কোথাও বিশৃঙ্খলা নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। তিনি বলেন, ইভিএমে ধীরগতিও পরিলক্ষিত হচ্ছে না, কোথাও বিশৃঙ্খলাও নেই। দিন শেষে ভোটার উপস্থিতি আরও বাড়বে।

‘ভোটাররা উৎসবমুখর পরিবেশে আনন্দের সঙ্গে ভোট দিচ্ছেন। আমরা আশা করি, অতীতের চেয়ে ভোটার উপস্থিতি বেশি হবে। যেভাবে সকালে দেখেছি, এখন পর্যন্ত যা দেখলাম, কথায় আছে মর্নিং শোজ দ্য ডে।’ সিসি ক্যামেরা দেখে ও মাঠপর্যায়ের পর্যবেক্ষকদের সঙ্গে কথা বলে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রথম প্রায় তিন ঘণ্টায় ভোটার উপস্থিতি ও ভোটের পরিবেশ দেখে সন্তুষ্ট নির্বাচন কমিশন। সোমবার সকাল আটটায় প্রায় আট লাখ ভোটারের দুই সিটিতে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল চারটা পর্যন্ত। দুই সিটিতে প্রতিটি ভোটকক্ষে ও প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। বরিশালে ১ হাজার ১৪৬টি এবং খুলনায় ২ হাজার ৩১০টি ক্যামেরা বসানো হয়েছে।

সকাল থেকে উৎসবমুখর পরিবেশে এত বেশি ভোটারের উপস্থিতি কল্পনার বাইরে বলে মন্তব্য করেন আহসান হাবিব খান। এটা তাঁদের শান্তি দিয়েছে বলেন তিনি। ইসির আগে নেওয়া পদক্ষেপ ভোটারদের আশ্বস্ত করেছে এবং তাঁদের ভোটকেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করেছে বলেন তিনি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত