আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

সন্ধ্যার আগেই কুরবানির বর্জ্য অপসারণ: মন্ত্রী

সন্ধ্যার আগেই কুরবানির বর্জ্য অপসারণ: মন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, কুরবানির বর্জ্য ব্যবস্থাপনা করতে স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রত্যেক ওয়ার্ডে একটি করে টিম গঠন করা হয়েছে। তারা বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলবে। গত ঈদে সন্ধ্যার আগে ঢাকার কুরবানির সব বর্জ্য পরিষ্কার করা হয়েছিল। এবারো সন্ধ্যার আগেই সব বর্জ্য অপসারণ করা হবে।

নির্দিষ্ট স্থানে পশু কুরবানি ও দ্রুততম সময়ে বর্জ্য অপসারণে বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা করেন মন্ত্রী। সভায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়ররাও উপস্থিত ছিলেন। সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রী জানান, এবারো নির্দিষ্ট স্থানে পশু কুরবানি করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ব্যবস্থা নেবে। নির্দিষ্ট স্থানে পশুর হাট বসাতে হবে, যত্রতত্র পশুর হাট বসানো যাবে না। রাস্তার পাশে হাট বসানো যাবে না।

তবে ঈদের আর সপ্তাহ দুয়েক বাকি থাকলেও ঢাকার দুই সিটি করপোরেশনে এবার কোথায়, কতগুলো অস্থায়ী পশুর হাট বসবে তা জানাতে পারেননি মন্ত্রী। তিনি বলেন, এখনো ঠিক হয়নি। কুরবানির জন্য এখনো অনেক সময় আছে। আমরাও কাজ করছি, সংখ্যাটা পরবর্তীতে জানানো যাবে।

এবার সারা দেশে কতগুলো পশুর হাট বসবে, সেই তথ্যও জানাতে পারেননি তাজুল ইসলাম। তিনি জানান, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। যৌক্তিক স্থানে পশুর হাট বসানো হবে। কোনো সমস্যার কারণে পশুর হাটের সংখ্যা নির্ধারণে দেরি হচ্ছে কিনা- এ প্রশ্নে তিনি বলেন, কোনো সমস্যা নেই। আমরা স্বস্তিকর অবস্থায় আছি। অন্যবারের তুলনায় এবার ভালো আছি। কোভিডমুক্ত পরিবেশে এবারই প্রথম আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি, হাট-বাজারটা এবার উদযাপনপূর্ণ হবে।





এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত