আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

কয়লা নিয়ে পায়রা বন্দরে এল জাহাজ

কয়লা নিয়ে পায়রা বন্দরে এল জাহাজ

পটুয়াখালীর পায়রা বন্দরে ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে এবার ভিড়েছে এমভি পাভো ব্রেভ নামের আরও একটি বিদেশি জাহাজ। আজ রোববার সকাল ৯টার দিকে জাহাজটি পায়রা বন্দরের অভ্যন্তরীণ নোঙরে ভিড়েছে।

পায়রা বন্দর সূত্রে জানা গেছে, পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ হওয়ার পর নতুন করে শুরু হওয়া উৎপাদন অব্যাহত রাখতে কয়লা নিয়ে আসা দ্বিতীয় জাহাজ হলো এমভি পাভো।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক মো. আজিজুর রহমান বলেন, পানামার পতাকাবাহী জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে এসেছে। ইতিমধ্যে জাহাজটি থেকে লাইটার জাহাজের মাধ্যমে কয়লা খালাসের কার্যক্রম শুরু হয়েছে। পাঁচ হাজার মেট্রিক টন কয়লা খালাস করার পর জাহাজটি পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে নিয়ে ভেড়ানো হবে। এরপর বাকি কয়লা খালাস করা হবে।

এর আগে গত ২২ জুন ৪১ হাজার ২৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ পায়রা বন্দরে আসে। ওই কয়লা দিয়ে ২৫ জুন আবার বিদ্যুৎকেন্দ্রটি চালু করা হয় এবং বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সঞ্চালন করা হয়। ৫ জুন কয়লাসংকটের কারণে পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল।


তাপবিদ্যুৎকেন্দ্রটির সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো বলেন, ‘এখন থেকে একের পর এক কয়লাবাহী জাহাজ পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসবে। এতে মোট ১৫টি জাহাজের মাধ্যমে ৭ লাখ ৩০ হাজার মেট্রিক টন কয়লা আসার কথা রয়েছে। এর ফলে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন চলমান থাকবে এবং একই সঙ্গে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডেও যুক্ত হবে।’ তিনি বলেন, আরও ৭ লাখ মেট্রিক টন কয়লা আমদানির জন্য এলসি খোলা হয়েছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত