আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

আজ রাত ১২টা থেকে যানবাহন চলাচল বন্ধ

আজ রাত ১২টা থেকে যানবাহন চলাচল বন্ধ

ঢাকা-১৭ আসন উপনির্বাচন

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ হবে সোমবার। এ উপলক্ষে শনিবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ রোববার মধ্যরাত থেকে বাসসহ অন্যান্য যান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ থাকবে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) আতিয়ার রহমানের সই করা এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, যা একটানা চলচে বিকেল ৪টা পর্যন্ত। ভোট হবে ব্যালট পেপারে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ভোটের দিনে ঢাকা-১৭ নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ইসির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত গুলশান, বনানী ও ক্যান্টনমেন্টের যেসব এলাকা ঢাকা-১৭ নির্বাচনী আসনের মধ্যে পড়েছে, সেসব এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। অন্যদিকে রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ঢাকা-১৭ আসনের আওতাধীন এলাকায় মোটরসাইকেলসহ সব ধরনের যন্ত্রচালিত যানবাহন, যেমন– বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেটকার, ইজিবাইক ইত্যাদি চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও কতিপয় জরুরি কাজ, যেমন– অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যান চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত