আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ভোটগ্রহণ চলাকালে মারধরের শিকার হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী হিরো আলম

ভোটগ্রহণ চলাকালে মারধরের শিকার হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে মারধরের শিকার হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী মো. আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। এ ব্যাপারে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর হোসেন বলেন, এটা খুবই অন্যায়। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মো. আলমগীর হোসেন বলেন, ১২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এতগুলো কেন্দ্রের মধ্যে মাত্র একটি কেন্দ্রে কিছু একটা ঘটেছে। তার অর্থ নির্বাচনে বিশৃঙ্খলা হয়নি। একজন স্বতন্ত্রপ্রার্থী তার সমর্থকদের নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে চেয়েছিলেন। তখন তার সঙ্গে ৭০ জনের মতো ইউটিউবার ছিল। ইসি বলেন, প্রার্থী ছাড়া অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারে না। এ কারণে তাদের বের করে দেয় পুলিশ। কিন্তু পরবর্তী সময়ে কেন্দ্রের বাইরে তাকে কে বা কারা যেন মারধর করেছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশকে।

এছাড়া নির্বাচন কমিশন রাজনৈতিক দলের অঙ্গ প্রতিষ্ঠান হয়ে কাজ করছে, রাজনৈতিক দলের এমন অভিযোগের ব্যাপারে মো. আলমগীর হোসেন বলেন, গণতান্ত্রিক দেশে সবারই এমন কথা বলার অধিকার আছে। আর নির্বাচন কমিশনার অঙ্গ প্রতিষ্ঠান হয়েছে কিনা, সেটি নির্ধারণ করবে জনগণ। এর আগে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরের দিকে তিনি বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে পরিদর্শনে গেলে বাইরে অবস্থান করা একদল লোক 'ভুয়া ভুয়া' বলে চিৎকার করে তাকে মারধর করে। মারধর থেকে বাঁচতে হিরো আলম দৌড়ে পালান। বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ সময় তাকে পেছন থেকে ধাওয়া দেন। বনানীর ২৩ নম্বর সড়কে একটি স্থানে গিয়ে একটি রিকশায় ওঠেন। পরে তার সেখানে পৌঁছালে গাড়িতে করে চলে যান।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত