আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

কেবল শুরু হয়েছে হতাশা: হানিফ

কেবল শুরু হয়েছে হতাশা: হানিফ

আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ

সরকার পতনে যুব ও তরুণসমাজের ভূমিকা দেখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতাশ হয়েছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী—২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত—আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন হানিফ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ সভার আয়োজন করে বেগম আইভি রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটি।

সভায় মাহবুব উল আলম হানিফ বলেন, ‘মির্জা ফখরুল, হতাশা তো কেবল শুরু হয়েছে। আপনারা ভেবেছিলেন, বিদেশি প্রভুরা এসে আপনাদের ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে। সেই ক্ষমতায় বসার মুলা ঝুলিয়ে নেতা-কর্মীদের উজ্জীবিত করে ভেবেছিলেন, এই আন্দোলন করে সরকার পতন হয়ে যাবে।’

হানিফ আরও বলেন, ‘আমরা বহুবার বলেছি, এই সরকার শেখ হাসিনার সরকার। এই সরকারের প্রতি ৭০-৮০ ভাগ মানুষের সমর্থন আছে। এই সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে না।’

সভায় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, ‘আইভি, তুমি শান্তিতে ঘুমাও। আজকে নারী সমাজ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমার আরাধ্য স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অবিরাম পথ চলছি।’

মতিয়া চৌধুরী আরও বলেন, ‘আজকে আইভি নাই আমাদের ভেতর। কোথায় আছে আমরা জানি না। আকাশের কোন স্তরে আছে। কিন্তু আইভি তুমি জেনে নাও, যে নারীমুক্তির জন্য তুমি সংগ্রাম করেছ, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিকার অর্থে আজকে নারীমুক্তি এই দেশে প্রতিষ্ঠিত করেছেন। ভোটার তালিকায় আগে বাবার নাম ছিল। শেখ হাসিনা সেখানে মায়ের নাম আনার উদ্যোগ নেন। প্রধানমন্ত্রী সমমর্যাদার বিষয়টি প্রতিষ্ঠিত করে নারীদের হাতে তুলে দিচ্ছেন। এটা সারা পৃথিবীর প্রশংসা কুড়াচ্ছে। কিন্তু আফসোস আইভি আজকে নেই। যে নাকি সবচেয়ে বেশি খুশি হতো। সবচেয়ে আমরা যার মুখে হাসি দেখতাম, সে হচ্ছে আইভি।’

আইভি রহমানের মৃত্যু আজও দুঃস্বপ্ন মনে হয় বলেও জানান মতিয়া চৌধুরী। তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার নির্মম আঘাতে তিনি তাঁর জীবন হারিয়েছে। সবচেয়ে কষ্টের বিষয় তিলে তিলে তাঁর প্রাণবায়ু বেরিয়ে গেছে। ওই মুহূর্তের পর তাঁকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন কিছুক্ষণ বা কয়েক ঘণ্টা তিনি বেঁচেছিলেন নাকি সেই ক্ষমতাসীন সরকার বেঁচে আছেন বলে একটা বিভ্রান্তির ভেতর রাখতে চেয়েছিল, সেই ঘটনা অজানা।

এ সময় আরও বক্তব্য দেন প্রাণিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ প্রমুখ। বেগম আইভি রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটির সভাপতি এম এ করিমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব লায়ন মশিউর আহমেদ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত