আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

দেশ চলবে না মার্কিন প্রেসক্রিপশনে : মেয়র লিটন

দেশ চলবে না মার্কিন প্রেসক্রিপশনে : মেয়র লিটন

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেডিয়ামের সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, মার্কিন প্রেসক্রিপশনে দেশ চলবে না। মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নৌবহর পাঠিয়ে স্বাধীনতার বিরোধীদেরকে পুরস্কৃত করেছিল। রাশিয়া যদি সে সময় আরেকটি নৌবহর না পাঠাতো তাহলে মুক্তিযুদ্ধ নয়মাস না ক’মাসে শেষ হতো এটা ভাববার বিষয় ছিল।

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার বিকালে জেলা সদরের মানিকচকে বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুজ্জামান লিটন বলেন, ভারত মুক্তিযুদ্ধ চলাকালীন এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে। তাদেরকে খাওয়া-পরা দিয়েছে। অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে। সে সময়ও মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধিতা করেছে। আর জিয়াউর রহমান পেছন দরজা দিয়ে ক্ষমতায় এসে দেশের মেধাবী ছাত্রদেরকে নিয়ে নৌবহরের নামে মাদকাসক্ত, টেন্ডারবাজি, অস্ত্রবাজি শিখিয়েছিলেন। তারা নৌবহর থেকে ফিরে সরাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। জিয়াউর রহমান হ্যাঁ-না ভোটের নামে জাতির সঙ্গে তামাশা করেছেন। তারই সন্তান তারেক রহমান কোনো লেখাপড়া করেনি। কোনো বিদ্যালয়ে বা কলেজ থেকে শিক্ষাসনদ অর্জন করেননি। তিনি বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। জিয়াউর রহমান দেশে কার্ফু দিয়ে জেলখানা সৃষ্টি করেছিলেন। তিনিই খুন, ষড়যন্ত্র এবং গুমের রাজনীতি শুরু করেছিলেন। আবার তিনিই বিনা বিচারে সৈনিকদের কে খুন করেছেন। জিয়ার শাসন ছিল এদেশে বিভীষিকাময়। কিন্তু এখন সে সময় নেই। দেশ এখন উন্নয়নের রোল মডেল হয়েছে। জনগণ চাইছে আওয়ামী লীগকে। দেশের মানুষ শান্তি চায়, তারা শান্তিতে ঘুমাতে চায়-এ কারণে জননেত্রী শেখ হাসিনার নৌকায় আবারও ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন দুলু মাস্টার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনু, এ্যাডভোকেট জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত