আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বিরোধী দল কিছুই করতে পারবে না : তোফায়েল

বিরোধী দল কিছুই করতে পারবে না : তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বিরোধী দল যতই লাফালাফি করুক, কিছুই করতে পারবে না। কারণ গত কয়েক বছর ধরে তারা একই কথা বলে যাচ্ছে। কিন্তু কোনো লাভ হচ্ছে না। আগামীতেও কোনো লাভ হবে না। আওয়ামী লীগই ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।

বুধবার ভোলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধনকালে এসব কথা বলেন তোফায়েল আহমেদ।

এ সময় তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি মোনাজাতে অংশ নেন।

উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। বাংলার মানুষ জানে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ বিজয়ী হবে। কে কী বলল, না বলল, বিরোধী দল হিসেবে তারা তাদের বক্তব্য দিবেই। এটাই স্বাভাবিক।

তোফায়েল আহমেদ বলেন, আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে আওয়ামী লীগ।

এ সময় ভোলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামাননের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত