আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

মুক্তিযুদ্ধের আদর্শের দেশ গড়তে স্থায়ী নির্বাচন ব্যবস্থার বিকল্প নেই

মুক্তিযুদ্ধের আদর্শের দেশ গড়তে স্থায়ী নির্বাচন ব্যবস্থার বিকল্প নেই

প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, নির্বাচন নিয়ে দেশি-বিদেশি চক্রান্ত অব্যাহত রয়েছে। তিনি বলেন, ন্যূনতম ছাড়ের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন কমিয়ে আনা দরকার। প্রগতিশীল, অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের আদর্শের স্বদেশ গড়তে হলে স্থায়ীভাবে নির্বাচন ব্যবস্থার কোনও বিকল্প নাই। আর এর প্রথম দায়িত্ব সরকারের।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে প্রগতিশীল ইসলামী জোট আয়োজিত ‘সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষায় করণীয়’ অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন সাবেক এই সংসদ সদস্য। সভায় জোটের কো চেয়ারম্যান, সমন্বয়কসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

এম এ আউয়াল বলেন, অবিলম্বে ফিলিস্তিনের যুদ্ধকবলিত মুসলিম ভাই-বোনদের কাছে বাংলাদেশের ১৭ কোটি মানুষের সহযোগিতা পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নতি, আর উন্নত জীবনের যে প্রগতি নির্মাণ করেছেন, সেই নির্মাণকে আরও শক্তিশালী উপায়ে এগিয়ে নিতে অংশগ্রহণমূলক নির্বাচনের কোনও বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচনকল্পে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, তার মধ্যদিয়ে বাংলাদেশে উন্নতির নতুন দিক-দর্শনের উন্মোচিত হয়েছে।

আসন্ন দুর্গাপূজায় কোনও ধরনের নাশকতা যেন না হয়, আইন-শৃঙ্খলা বাহিনীকে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এম এ আউয়াল বলেন, মুক্তিযুদ্ধের আদর্শে উন্নীত বাংলাদেশে যেন আর একটিও সাম্প্রদায়িক ঘটনা না ঘটে। সরকারের প্রতি বিশেষত, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি গভীর মনোযোগ আশা করছি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত