আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অবৈধ ক্ষমতা দখলকারী কোনো দল না আওয়ামী লীগ : শেখ পরশ

অবৈধ ক্ষমতা দখলকারী কোনো দল না আওয়ামী লীগ : শেখ পরশ

বিএনপির অসহযোগ আন্দোলনের ডাক জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছু না বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো অবৈধ ক্ষমতা দখলকারী দল না। আওয়ামী লীগ এ দেশের মাটি ও মানুষের সংগঠন। মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করে করেই এই সংগঠন গড়ে উঠেছে।

 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর কালশী মোড় এলাকায় ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াছ উদ্দিন মোল্লার নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন।

শেখ পরশ বলেন, আজকে লন্ডনে বসে হুকুম দেওয়া হয় আর এখান থেকে তাদের দলের সন্ত্রাসীরা আগুন দেয়। সম্প্রতি ট্রেনে আগুন দিয়ে কি নির্মমভাবে মা-শিশুকে হত্যা করা হয়েছে! এখন সেই তারেক জিয়া অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। বর্তমান সরকারকে এখন থেকে আর কোনো সহযোগিতা না করতে প্রশাসন ও দেশবাসীকে আহ্বান জানিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান। সেইসঙ্গে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোট বর্জনের আহ্বানও জানিয়েছে।

তিনি বলেন, তারা অসহযোগ আন্দোলনের সংজ্ঞা জানে? অসহযোগ আন্দোলন হলো, ‘উপনিবেশিক অথবা দখলদার সরকারের নির্দেশ অমান্য ও সরকারি কাজে অসহযোতিা করার ডাক’। আমরা কী কোনো বহিরাগত সরকারের অধীনে বসবাস করছি? সুতরাং এগুলো মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু না।

যুবলীগ চেয়ারম্যান বলেন, ভাবটা যেন তারেক জিয়ার ডাকে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। সকল শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধুকন্যার উন্নয়নের বাংলাদেশ ফেলে খুনি তারেক জিয়ার ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েছে, এমন একটা ভাব! আসলে তো এরা ভুয়া এবং ভন্ডামির ওপর টিকে আছে। বিএনপির এই অসহযোগ আন্দোলনের ডাক জনগণের সঙ্গে আরেকটা প্রতারণা ছাড়া আর কিছু না।

তিনি বলেন, তারা কি মনে করে নিজেদেরকে? একজন পলাতক আসামি, যার দেশে এসে নেতৃত্ব দেওয়ার নৈতিক সাহস নাই, সে ডাক দিবে আর এদেশের শিক্ষিত, সচেতন নতুন প্রজন্মের পেশাজীবী মানুষ তার অসহযোগ আন্দোলনে শরিক হবে? এই হচ্ছে তাদের রাজনৈতিক পরিপক্কতা! অথবা তাদের ভন্ডামি। দুইটাই সত্য। তারা ভুয়া এবং অপরিপক্ক। তারেক জিয়ার নিজস্ব গ্রহণযোগ্যতা সম্বন্ধে তার বিন্দুমাত্র ধারণা নাই। সে দিন-রাত দিবাস্বপ্নতে বিভোর হয়ে আছে এবং তাদের নেতা-কর্মীদের যে কোনো আবোল-তাবোল হুকুম দিচ্ছে এবং বিপথে ধাবিত করছে।

তিনি বলেন, আওয়ামী লীগকে এভাবে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে কোনো দিনই উৎখাত করা সম্ভব না। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। শিক্ষা-দীক্ষা, জ্ঞানে এবং প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই এগিয়ে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে ঢাকা-১৬ আসনের জনগণ ৭ জানুয়ারি নির্বাচনে ইলিয়াছ উদ্দিন মোল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে বিশ্বাস করি।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. শামছুল আলম অনিক, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আলতাফ হোসেন, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম কিবরিয়া শামীমসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতারা।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত