আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

র‍্যাগিং এর নামে সিনিওর দিলো জুনিয়রকে সিগারেটের ছ্যাঁকা

র‍্যাগিং এর নামে সিনিওর দিলো জুনিয়রকে সিগারেটের ছ্যাঁকা

র‍্যাগিংয়ে জড়িত থাকার দায়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২ শিক্ষার্থীকে এক সেমিস্টার করে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে তাদেরকে আজীবন হল থেকে বহিষ্কারসহ আরও ৬ ছাত্রকে সতর্ক করা হয়েছে।


বুধবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ২২ ব্যাচের শিক্ষার্থী তানবির রুবাইয়েত ফারাবী ও একই ব্যাচের দিগন্ত সাহা। এর আগেও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং প্রক্টর অফিস ফারাবী ও দিগন্তকে র‍্যাগিং থেকে বিরত থাকার জন্য সতর্কও করেছিল।

 

জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি ভোরবেলা আর্কিটেকচার বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন বটগাছের নিচে ডাকে একই বিভাগের ২২ ব্যাচের অভিযুক্ত শিক্ষার্থীরা। তারা কথোপকথনের একপর্যায়ে নবীন শিক্ষার্থীকে চড়থাপ্পর মারে এবং হাতে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেয়। এরপর তাদের মেসে নিয়ে গিয়েও র‍্যাগ দেয়। পরে নবীন শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে এর সত্যতা পায় র‍্যাগিং প্রতিরোধ কমিটি।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, র‍্যাগিং কোনো অবস্থাতেই কাম্য নয়। র‍্যাগিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয় কঠোর অবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের র‍্যাগিং থেকে দূরে থাকতে আহবান জানাই।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহবুব  বলেন, ছাত্রদের শাস্তি প্রদান ও বহিষ্কার আমাদের জন্য দুঃখজনক একটি বিষয়। শিক্ষার্থীদের আমরা বারবার সতর্ক করে যাচ্ছি র‍্যাগিং থেকে দূরে থাকার জন্য। আমাদের তারপরেও ব্যবস্থা নিতে হচ্ছে। আমরা অভিভাবকদের আশ্বস্ত করতে চাই হাবিপ্রবিতে কোনো অবস্থাতেই র‍্যাগিংয়ের ঘটনাকে সমর্থন করা হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ব্যাপারে শূন্য সহিষ্ণু নীতিতে রয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত