আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

নরসিংদীতে বৃদ্ধাকে হত্যা

নরসিংদীতে বৃদ্ধাকে  হত্যা

নরসিংদীর পলাশে দেলোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগে মঞ্জুরুল ইসলাম রিজু নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।


সে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর গ্রামের মাইন উদ্দিন মিয়ার ছেলে বলে জানায় পুলিশ। সোমবার (১ এপ্রিল) নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

গত ২৬ মার্চ দেলোয়ারা বেগমকে নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনার পরপরই রহস্য উদঘাটনে নামে জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর খোকন সরকার। ৩১ মার্চ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মঞ্জুরুল ইসলাম রিজুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর সে হত্যাকাণ্ডের ঘটনাটি স্বীকার করেছে বলে পুলিশ জানায়।

দোলোয়ারা বেগম এর দুই ছেলে প্রবাসী এবং ঘটনার দিন তিনি একা বাড়িতে ছিলেন। তার কাছে অনেক টাকা পয়সা, স্বর্ণালংকার আছে এ ধারণা থেকেই ঘাতক রিজু তাকে হত্যা করে কানের দুল, নাকফুল ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার হত্যাকাণ্ডের ব্যবহৃত ১টি বটি ও লুণ্ঠিত কানের দুল, নাকফুল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

শেয়ার করুন

পাঠকের মতামত