আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

তৃণমূলে দ্বন্দ্ব মেটাতে উদ্বিগ্ন আওয়ামী লীগ

তৃণমূলে দ্বন্দ্ব মেটাতে উদ্বিগ্ন আওয়ামী লীগ

তৃণমূলে বিভেদ দূর করতে দ্রুত মেয়াদোত্তীর্ণ জেলা ও উপজেলার সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর যেসব ইউনিটে সম্মেলন হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ কমিটি হয়নি, সেগুলোতে কমিটি পূর্ণাঙ্গ করার সিদ্ধান্ত হয়েছে।

গত শনিবার রংপুর এবং রোববার চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর নেতা ও সংসদ সদস্যদের নিয়ে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বৈঠক করেন। ৪ এপ্রিল খুলনা এবং ২১ এপ্রিল ময়মনসিংহ বিভাগের বৈঠক হওয়ার কথা রয়েছে। ঈদের পর পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের নেতাদের সঙ্গেও বৈঠক করবে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

দলটির সূত্র বলছে, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বৈঠকে অভ্যন্তরীণ বিভেদ এবং উপজেলা নির্বাচনে প্রার্থীকে সমর্থন করা না–করার বিষয়টিই ঘুরেফিরে এসেছে। এ থেকে দলের নীতিনির্ধারকদের মত হচ্ছে—মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন এবং অপূর্ণাঙ্গ কমিটি পূর্ণাঙ্গ করে দিলে বিভেদ কিছুটা কমে যাবে।

গত শনিবার রংপুর এবং রোববার চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর নেতা ও সংসদ সদস্যদের নিয়ে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বৈঠক করেন। ৪ এপ্রিল খুলনা, ২১ এপ্রিল ময়মনসিংহ বিভাগের বৈঠক হওয়ার কথা রয়েছে। ঈদের পর পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের নেতাদের সঙ্গেও বৈঠক করবে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

অন্যদিকে উপজেলা নির্বাচন এবার দলীয় প্রতীকে না হলেও দল থেকে কোনো একজন প্রার্থীকে সমর্থন দেওয়ার প্রস্তাব এসেছে তৃণমূল থেকে। তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে, কেন্দ্রীয়ভাবে বা কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়া ঠিক হবে না। স্থানীয়ভাবে কেউ একক প্রার্থী ঠিক করতে পারলে তাতে কেন্দ্র হস্তক্ষেপ করবে না।

এর আগে রোজার শুরুতে সহযোগী সংগঠনগুলোর সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বৈঠক করেন। এই বৈঠকেও মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে পুনর্গঠনের সুপারিশ এসেছে।

২০১৯ সালে দলের জাতীয় সম্মেলনের আগে থেকে আওয়ামী লীগের তৃণমূল সম্মেলন শুরু হয়। ২০২২ সালের ডিসেম্বরের আগে সব জেলা-উপজেলায় সম্মেলন সম্পন্ন করা যায়নি। এর মধ্যে নতুন করে অনেক জেলা-উপজেলা কমিটির মেয়াদ পেরিয়ে গেছে। এ অবস্থায় নতুন করে সম্মেলন শুরুর মাধ্যমে দলকে সংগঠিত করা হবে।

 

গত বছরের শুরুতে সারা দেশে সম্মেলন কার্যক্রম শুরু হয়েছিল। কিন্তু বিরোধী দলের আন্দোলন কর্মসূচির কারণে আওয়ামী লীগ সারা দেশে দল পুনর্গঠনের কার্যক্রম স্থগিত করে। দলটি ওই সময়ে টানা রাজপথে মিছিল-সমাবেশ নিয়ে বিরোধী দলকে চাপে রাখার চেষ্টা চালায়। বিএনপিসহ বিভিন্ন দল ও জোটের বর্জনের মধ্যে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। সরকার গঠনের পর বিরোধী দল এখনো রাজপথের কর্মসূচিতে জোর দেয়নি। এ অবস্থাকে সংগঠন গোছানোর সময় বলে মনে করছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা।

জেলা ও মহানগর মিলে আওয়ামী লীগের সাংগঠনিক জেলা ৭৮টি। এর মধ্যে নয়টি জেলায় সম্মেলন হয়নি। সম্মেলন না হওয়ার তালিকায় চাঁদপুর জেলা ও চট্টগ্রাম মহানগর রয়েছে। রোববার চট্টগ্রাম বিভাগীয় নেতাদের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া যেসব জেলায় সম্মেলন হয়েছে, পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগেই মেয়াদ শেষ হয়ে গেছে। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড এবং থানা কমিটিগুলো হয়নি। ব্রাহ্মণবাড়িয়ায় তিন সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়। এরই মধ্যে ওই কমিটির সাধারণ সম্পাদক মারা গেছেন। কিন্তু এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি।


দলটির সূত্র জানায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের লক্ষ্য হচ্ছে, সারা দেশের মহানগর, জেলা, উপজেলা, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করা। একই সঙ্গে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে সব সাংগঠনিক ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি করা। সে জন্য ঈদের পর থেকেই সম্মেলনের প্রস্তুতি শুরু করতে হবে। উপজেলা নির্বাচনের সময় দলীয় সম্মেলন করা কঠিন। তবে কমিটি পূর্ণাঙ্গ করার কাজ করা যাবে। উপজেলা নির্বাচনের পর সহযোগী সংগঠনের সম্মেলনের তারিখ দেওয়া শুরু হতে পারে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বিভাগে জুনের মধ্যে মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন সম্পন্ন করা হবে। এর মধ্যে যেসব ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি হয়নি, সেগুলোও সম্পন্ন করা হবে। দলীয় বিভেদ সম্পর্কে এই নেতা বলেন, আওয়ামী লীগ বড় দল। পদ-পদবির জন্য প্রতিযোগিতা থাকবেই। এতে মনোমালিন্যও হতে পারে। কেন্দ্রের কাজ হবে তৃণমূলে দূরত্ব কমানো এবং মনোমালিন্য দূর করা।

শেয়ার করুন

পাঠকের মতামত