আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

পৃথিবীর ইতিহাসে উষ্ণতম টানা দশটি মাস পার করলো বিশ্ব

পৃথিবীর ইতিহাসে উষ্ণতম টানা দশটি মাস পার করলো বিশ্ব

ঐতিহাসিক তাপদাহের টানা দশম মাস। পৃথিবীর ইতিহাসে উষ্ণতম টানা দশটি মাস পার করলো বিশ্ব। গত ১০ মাসের প্রতি মাসেই তাপমাত্রার একটি নতুন রেকর্ড তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় গত মার্চ মাসটিও ছিল রেকর্ডে থাকা সবচেয়ে উষ্ণ মার্চ।


ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সি৩এস) মঙ্গলবার (৯ এপ্রিল) জানিয়েছে, আগের রেকর্ডকে ছাড়িয়ে গত মার্চের গড় তাপমাত্রা ১৪.১৪ ডিগ্রি সেলসিয়াস (৫৭.৯ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে গেছে।


সি৩এস এক মাসিক বুলেটিনে জানিয়েছে, গত ১০ মাসের প্রতিটিই আগের বছরের একই মাসের তুলনায় রেকর্ডে থাকা বিশ্বের উষ্ণতম মাস।


সি৩এস জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা ছিল প্রাক-শিল্প যুগের (১৮৫০-১৯০০) গড় তাপমাত্রা থেকে ১ দশমিক ৫৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।

সি৩এস-এর উপ-পরিচালক সামান্থা বার্গেস রয়টার্সকে বলেন, ব্যতিক্রমী রেকর্ড নিয়ে উষ্ণতার দীর্ঘমেয়াদি এমন প্রবণতা আমাদের খুবই উদ্বিগ্ন করেছে। মাসের পর মাস এ ধরনের রেকর্ড দেখলে বোঝা যায় যে, আমাদের জলবায়ু বদলাচ্ছে, খুব দ্রুত বদলাচ্ছে...।

এরই মধ্যে ১৮৫০ সালের পর থেকে থেকে ২০২৩ সাল ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর। চরম আবহাওয়া এবং ব্যতিক্রমী তাপমাত্রা এই বছরও বিপর্যয় ডেকে এনেছে।


আমাজন রেইনফরেস্ট অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত খরার কারণে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভেনেজুয়েলায় রেকর্ড সংখ্যক দাবানল ছড়িয়ে পড়েছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার খরা ফসল নিশ্চিহ্ন করে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষকে ক্ষুধার মুখোমুখি করেছে এই উষ্ণতা।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি) সতর্ক করে বলেছে, ২০৩০ সালের শুরুর দিকে বিশ্বে তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

 

মার্চ মাসে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাও একটি নতুন বৈশ্বিক রেকর্ড সৃষ্টি করেছে। সি৩এস জানিয়েছে, মার্চ মাসে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা ছিল ২১.০৭ ডিগ্রি সেলসিয়াস (৬৯.৯৩ ফারেনহাইট), যা রেকর্ডের সর্বোচ্চ মাসিক মান। এই মান ফেব্রুয়ারিতে রেকর্ড করা তাপমাত্রার চেয়ে সামান্য বেশি।

 

আমাদের গ্রহের ৭০ শতাংশজুড়ে রয়েছে মহাসাগর। কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে উত্পাদিত কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন নির্গমনের ফলে সৃষ্ট অতিরিক্ত তাপের ৯০ শতাংশ শোষণ করে জলবায়ুকে বাসযোগ্য রাখতে সহায়তা করে এসব মহাসাগর।

উডওয়েল ক্লাইমেট রিসার্চ সেন্টারের বিজ্ঞানী জেনিফার ফ্রান্সিস বার্তা সংস্থা এপিকে বলেছেন, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধি বন্ধ না হওয়া পর্যন্ত জলবায়ুর গতিপথ পরিবর্তন হবে না। তার মানে আমাদের অবশ্যই জীবাশ্ম জ্বালানি পোড়ানো বন্ধ করতে হবে, বন উজাড় বন্ধ করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আরও টেকসইভাবে খাদ্য নিরাপত্তা বৃদ্ধি করতে হবে।

সমুদ্রগুলো উষ্ণ হলে বায়ুমণ্ডলে আরও আর্দ্রতা বেড়ে যায়। যার ফলে শক্তিশালী ঝড়-বাতাস এবং ভারী বৃষ্টিপাতসহ ক্রমবর্ধমান 'অনিয়মিত আবহাওয়া' দেখা দেয়। রাশিয়া বর্তমানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে। অস্ট্রেলিয়া, ব্রাজিল এবং ফ্রান্সের কিছু অংশেও মার্চ মাসে ব্যতিক্রমী বৃষ্টিপাত হয়েছে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত