আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

সীমান্তে সতর্ক পাহারায় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা

সীমান্তে সতর্ক পাহারায় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা

মিয়ানমারে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ৫ সদস্য বাংলাদেশে ঢুকে আশ্রয় নিয়েছেন। পরে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।


রোববার  রাত আনুমানিক ১১টার দিকে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের খারাংখালি পয়েন্ট দিয়ে তারা ঢুকেছেন বলে জানা গেছে।


রাখাইনে আরাকান আর্মি ও দেশটির নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাত চলছে। এ কারণে সীমান্তের ওপার থেকে টেকনাফ সীমান্তে থেমে থেমে ভেসে আসে মর্টারশেল ও ভারী গোলার বিকট শব্দ। এর মধ্যেই গত রোববার সকালে নতুন করে ৯ জন বিজিপির সদস্য টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট দিয়ে ঢুকে পড়েছিল। একইদিন রাত ১১টার দিকে খারাংখালি সীমান্ত পয়েন্ট দিয়ে আরও ৫ জন বিজিপির সদস্য ঢুকে পড়ে।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, রোববার সকালে মিয়ানমার বিজিপির ৯ জন সদস্য টেকনাফের হোয়াইক্যং সীমান্তে অনুপ্রবেশ করে। একই দিন রাতে আরও ৫ জন বিজিপির সদস্য খারাংখালি সীমান্ত পয়েন্ট দিয়ে ঢোকেন। পরে তাদের নিরস্ত্র করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

এর আগেও রাখাইনে আরাকান আর্মি ও দেশটির নিরাপত্তা বাহিনীর মধ্যে চলা সংঘাতের মধ্যে টেকনাফ সীমান্তে ১২৯ জন বিজিপি সদস্য আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে তাদের মিয়ানমারে হস্তান্তর করা হয়েছিল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত