আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

একটি সুন্দর সমাজ ব্যবস্থা করতে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে; মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন

একটি সুন্দর সমাজ ব্যবস্থা করতে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে; মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন

ফরিদপুর-৪ আসনের সংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, একটি সুন্দর সমাজ ব্যবস্থা করতে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আর বেশি সময় লাগবে না। সোনার চামচ নিয়ে জন্মাইছি কি না জানি না, তবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে কাজ করে যাচ্ছি।


সোমবার (১৫ এপ্রিল) দূপুরে সদরপুর উপজেলার আকোটেরচর সাগরচন্দ্র (এস.সি) উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।

 

নিক্সন চৌধুরী বলেন, আমি একা বিদ্রোহী না। আমার তিন উপজেলার মানুষই বিদ্রোহী। আপনারা আমাকে ভোট দিয়ে পরপর তিনবার নির্বাচিত করছেন। যা শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার মধ্যে বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। আপনারা যে উন্নয়ন দেখছেন এই উন্নয়ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবদান। আমাকে আপনারা প্রতিনিধি বানিয়েছেন। আমার দায়িত্ব আপনাদের কাজ এনে দেওয়া। বাংলার জমিনে যে দৃশ্যমান উন্নয়ন হয়েছে; তা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার অবদান। 

প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যারা এই বিদ্যালয় থেকে পাশ করে গিয়ে দেশের বড় যায়গায় চাকরি করছেন। আপনারা কখনো এই বিদ্যালয় এবং নিজের এলাকার কথা ভুলে যায়েন না। তাহলে শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে না। 


অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী, সদরপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা। 

সেখানে আরও ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী, বাংলাদেশ সরকার মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ন-সচিব কাজী শাহজাহান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর জোনের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত