আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী রোকনুজ্জামান রিন্টুর পক্ষে সমাবেশ

রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী রোকনুজ্জামান রিন্টুর পক্ষে সমাবেশ

রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী রোকনুজ্জামান রিন্টুর পক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) বিকালে বাজুবাঘা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ১ নম্বর ওয়ার্ড আমোদপুর গ্রামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 


বাজুবাঘা ইউনিয়ন মহিলা আলীগের সভানেত্রী নিলা জামানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। 

 

তিনি বলেন, আপনারা গত উপজেলা নির্বাচনে যাদেরকে নির্বাচিত করেছিলেন তারা ভোটের পর আপনাদের সঙ্গে কয়দিন দেখা করেছে, আর এলাকার জন্য কি কি উন্নয়ন করেছে এবং জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়েছে-কি না, এটা সকলের কাছে প্রশ্ন রেখে গেলাম? এদিক থেকে আমি মনে করি, এলাকার উন্নয়ন পেতে হলে চেয়রম্যান পদে যারা প্রার্থী হয়েছেন তার মধ্যে তারুণ্যের প্রতীক ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং উপজেলা আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী রোকনুজ্জাম রিন্টুর কোনো বিকল্প নেই। 

সভায় প্রার্থী রোকনুজ্জাম রিন্টু বলেন, আমি ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি। তিন বছর রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম। বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। একইসঙ্গে জেলা আওয়ামী লীগের সদস্য হিসাবেও সম্পৃক্ত রয়েছি। আমার চলমান জীবনে যদি কোন দুর্নীতি করে থাকি তাহলে আপনারা আমাকে ভোট দিবেন না। আমি আপনাদের মূল্যবান ভোট, দোয়া ও আর্শিবাদ চাই। তিনি বলেন, আমি চেয়ারম্যান নয়, এই জনপদের একজন সেবক হতে চাই। 


রিন্টু আরও বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মুক্তিযোদ্ধারা জাতির পিতার সঙ্গে কখনো বেঈমানি করেনি। আমিও করব না। আমি কথা দিয়ে যাচ্ছি। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন। তাহলে আপনাদের প্রিয় নেতা, চারবারের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের প্রচেষ্টায় তার সঙ্গে থেকে উপজেলায় যে সকল উন্নয়ন কাজ বাঁকি রয়েছে, সেগুলো খুব শিগগিরই সম্পন্ন করব ইনশাআল্লাহ। 

বাজুবাঘা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সাইদ বিটেনের সঞ্চলনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক মালিথা, রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোকলেছুর রহমান মুকুল, গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা বিপাশা খাতুন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেন, বাজুবাঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল মাহামুদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম হাসান স্বদেশ অনেকে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত