আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা

সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা

সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা। শনিবার (১১ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলাদা সংবাদ সম্মেলনে এই দাবি জানান বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ও বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতারা।


সংবাদ সম্মেলনে সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আকতার হোসেন ৬ দফা দাবি জানিয়ে বলেন, নবম জাতীয় পে-স্কেল ঘোষণা ও সর্বনিম্ন বেতন-ভাতা ৩০ হাজার টাকা করতে হবে। একইসঙ্গে আউট সোর্সিং প্রথা বাতিল করে সচিবালয়ের মতো এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে।


সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ঢাকা মহানগর নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শরীফ আবুল বাশার। লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান ভূঞা। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মো. মহসিন ভূইয়া, মো. সালাহ উদ্দিন আহম্মেদ, আনোয়ার হোসেন চৌধুরী, ঢাকা মহানগর নির্বাহী পরিষদের সভাপতি মো. বাহার উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নজির আহমেদ ভূইয়া প্রমুখ। 

এদিকে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি নবম পে-স্কেল ও আউটসোর্সিং প্রথা বাতিলসহ ১০ দফা দাবি জানিয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের সভাপতি মো. আজিম। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, মহাসচিব মো. নিজাম উদ্দিন পাটওয়ারী, উপদেষ্টা আব্দুল মান্নান, কার্যকরী সভাপতি মো. সেলিম ভূঁইয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।  

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত