আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ

ষষ্ঠ উপজেলা নির্বাচন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ রবিবার। আগামীকাল সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এই ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে।

পূর্বে ২ মে নির্ধারিত সময় শেষে মোট এক হাজার ৫৮৮ জন প্রার্থী তৃতীয় ধাপের ভোটের জন্য মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬১৮ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪০০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা ভোটে অংশ নিতে এবার প্রার্থীদের জন্য অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ফলে প্রথম ও দ্বিতীয় ধাপের মতো তৃতীয় ধাপের সব প্রার্থীই অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেন। 


এদিকে তৃতীয় ধাপে অনুষ্ঠেয় পিরোজপুরের ভাণ্ডারিয়া এবং যশোরের অভয়নগর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকায় নির্বাচন ছাড়াই তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।

এ ছাড়া পিরোজপুরের ভাণ্ডারিয়া, চট্টগ্রামের চন্দনাইশ এবং সুনামগঞ্জের ছাতকে সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী রয়েছেন। নির্বাচন ছাড়াই তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করতে পারে ইসি।


এবারের উপজেলা নির্বাচন চার ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটের লড়াই শেষ হয়েছে।

ইসি সূত্রের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১৫৯ উপজেলায় চূড়ান্ত প্রার্থী রয়েছেন এক হাজার ৮২৮ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬০৫ জন, ভাইস চেয়ারম্যান ৬৯৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৫২৯ জন রয়েছেন। এই ধাপের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ মে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত