আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

মা নাসিমা বেগম, ছেলে সোহান ও খালা হালিমা বেগম একসঙ্গে পাস করলেন

মা নাসিমা বেগম, ছেলে সোহান ও খালা হালিমা বেগম একসঙ্গে পাস করলেন

নাটোরের নলডাঙ্গায় ছেলে সোহানের সঙ্গে এসএসসি পাস করলেন দুই ইউপি সদস্য মা নাসিমা বেগম ও খালা হালিমা বেগম। রোববার (১২ মে) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে তিনজনই পাস করেন।


মা নাসিমা বেগম ২০২২-২৩ শিক্ষাবর্ষে ওমরগাড়ি ফাজিল মাদ্রাসার ভোকেশনাল শাখার কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৩.৬৪ পান, একই মাদ্রাসা থেকে খালা হালিমা বেগম জিপিএ-৩.৮৯ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। ছেলে সোহান নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এসএসসি (সমমান) পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৩.৯৬ পেয়ে কৃতকার্য হয়।


মা নাসিমা বেগম ও ছেলে সোহান নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের মির্জাপুর দিয়ারপাড়া গ্রামের বাসিন্দা। এবং তিনি বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান সংরক্ষিত ৪, ৫ ও ৬নং ওয়ার্ড সংরক্ষিত নারী সদস্য। 

খালা হালিমা বেগম একই ইউনিয়নের কৃষ্ণপুর দিঘা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। তিনিও একই ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। 


এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছেলে সোহান বলেন, ‘আমার মা ও খালার সঙ্গে এসএসসি পাস করে আমি অনেক আনন্দিত। আমার মাকে কেউ অশিক্ষিত বলতে পারবে না। এতে আমি অনেক খুশি। শিক্ষার কোনো বয়স নেই, কোনো লজ্জা নেই। সকলের অন্তত এসএসসি পাশ করা প্রয়োজন। শিক্ষা মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে।’

মা নাসিমা বেগম বলেন, ‘অনেক আগে থেকে আমার খুব ইচ্ছা আমি এসএসসি পাস করবো। কিন্তু মা-বাবার সংসারে নানা ঝামেলায় তা পূরণ হয়নি। পরে আমি আমার ছেলের পরামর্শে ভোকেশনাল মাদ্রাসায় ভর্তি হই। এ বছরে এসএসসি পরীক্ষায়য় অংশগ্রহণ করি। সবার দোয়ায় আমি ও আমার ছেলে পাস করি।’

খালা হালিমা বেগম বলেন, ‘আমি আমার স্বামীর পরামর্শে বোন নাসিমার সঙ্গে ওমরগাড়ি মাদ্রাসার ভোকেশনাল শাখায় ভর্তি হই। দুই বোন একসঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করি। মহান আল্লাহপাকের রহমতে পাস করেছি। আমার জন্য সকলে দোয়া করবেন।’

বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। নাসিমা ও হালিমা আমার পরিষদের ইউপি সদস্য। দুইজনই সমাজসেবার পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। এবার এসএসসি পরীক্ষায় দুজনই পাস করেছেন। আমার ব্যক্তি এবং পরিষদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। নাসিমার সঙ্গে তার ছোট ছেলেও এসএসসি পাস করেছেন তাকেও শুভেচ্ছা।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত