আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সচিবালয়ে নতুন ২০ তলা ভবনের জন্য কেনা হচ্ছে ৯টি লিফট

সচিবালয়ে নতুন ২০ তলা ভবনের জন্য কেনা হচ্ছে ৯টি লিফট

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে নতুন ২০ তলা ভবনের জন্য কেনা হচ্ছে ৯টি লিফট ও ২৪০০ টন ক্ষমতার চিলার এসি। আর এসব লিফট ও এসির কেনার নামে বিদেশ সফরে যাচ্ছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তিন আমলা ও গণপূর্ত অধিদপ্তরের সাত প্রকৌশলী। জানা গেছে, পৃথক তিনটি দলে সুইজারল্যান্ড, ফ্রান্স ও মালয়েশিয়া ভ্রমণ করবেন তারা। 


সম্প্রতি গণপূর্ত মন্ত্রণালয় থেকে জারি করা অফিস আদেশে ১০ কর্মকর্তার বিদেশ সফরের তথ্য জানা যায়।  


আদেশে অনুযায়ী, কেন্দ্রীয় শীতাতপ ব্যবস্থাপনার জন্য ২৪০০ টন চিলার এসি কিনতে চলতি মাসের ১৬ থেকে ২০ মে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ নূর মোহাম্মদ, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার ও উপবিভাগীয় প্রকৌশলী বখতিয়ার আহমেদের ফ্রান্সে যাওয়ার কথা ছিল। একই সময়ে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়লা আহমেদ, অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুশফিক আহমেদ ও উপবিভাগীয় প্রকৌশলী মো. কামরুজ্জামানের মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল। 

এ ছাড়া লিফট কেনার কাজে গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাকিলা জেরিন আহমেদ, গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়রা বিনতে রেজা, প্রধান প্রকৌশলীর স্টাফ অফিসার (নির্বাহী প্রকৌশলী) মাহফুজুল আলম, স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহনাজ মাসুদের ১০ থেকে ১৫ মে পর্যন্ত ছয় দিন সুইজারল্যান্ড সফরের কথা বলা হয় পৃথক আরেকটি অফিস আদেশে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সচিবালয়ের ২০ তলা ভবনে ৯টি লিফটের জন্য ২২ কোটি ৪৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে ছয়টি লিফট ১৬০০ কেজি ক্ষমতার। বাকি তিনটির দুটি ১ হাজার কেজি এবং একটি ৬৩০ কেজি ক্ষমতার। এ ছাড়া ২৪০০ টন চিলার এসি কিনতে ব্যয় ধরা হচ্ছে ৫১ কোটি ৮৪ লাখ ৭৩ হাজার টাকা। 

নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন, ‘লিফট কেনার জন্য ১৭ কোটি টাকা প্রাক্কলন করা হয়েছিল। সেখানে কমবেশি ৪০ শতাংশ বাড়িয়ে এখন ২২ কোটির মতো করা হয়েছে। এ ছাড়া এই প্রকল্পে ফার্নিচার কেনার নামেও ১০ কোটি টাকা খরচ দেখানো হচ্ছে। অথচ একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে ফার্নিচার না কিনে যদি প্রতিযোগিতায় কেনা হতো, তাহলে সেখানে কমপক্ষে ৩ কোটি টাকা’

গৃহায়ণ ও গণপূর্তসচিব মো. নবীরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘যেকোনো পণ্য কেনার ক্ষেত্রে পিএসআই বিষয়টি প্রকল্পের প্রাক্কলনে উল্লেখ থাকে। সেখান থেকে ভ্রমণের খরচ সরবরাহ করা হয়। এখন আমরা একটি উদ্যোগ নিতে যাচ্ছি। নতুন যত প্রাক্কলন হবে, সেখানে ভ্রমণের খরচ আলাদা করা হবে। সরকার চাইলে যেন তা বাতিল করতে পারে।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত